প্রায় ১৫০ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে সাগরে কয়েক দিন আগে ডুবে গিয়েছিল একটি কাঠের নৌকা। গত বুধবার ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জীবিতদের উদ্ধারে অনুসন্ধান অভিযান বন্ধ ঘোষণা করে। আজ শনিবার স্থানীয় উদ্ধারকারীরা দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছেন। আরও কয়েকটি মরদেহ সাগরে ভাসতে দেখেছেন জেলেরা।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। ডুবে যাওয়া নৌকার রোহিঙ্গা শরণার্থীদের বড় একটি অংশই নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তাদের অধিকাংশই মৃত।
বেশির ভাগ মুসলিম জাতিগত রোহিঙ্গারা মিয়ানমারে ব্যাপক মাত্রার নির্যাতনের শিকার হয়ে আসছে। প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় দীর্ঘ, ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে।
ইন্দোনেশীয় উদ্ধারকারীরা গতকাল শুক্রবার জীবিত রোহিঙ্গা শরণার্থীদের অনুসন্ধান অভিযান বন্ধ করে দিয়েছে। বেঁচে যাওয়া কয়েকজন ব্যক্তির কাছ থেকে খবর পাওয়া গেছে যে, গত বুধবার তাদের নৌকাকে আরেকটি নৌকা সাহায্য করার সময় সাগরে ভেসে গেছে কয়েক ডজন রোহিঙ্গা।
ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, আজ শনিবার সাগরে ৮ থেকে ১০টি মরদেহ ভাসতে দেখেছে জেলেরা। এর মধ্যে দুটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
আচেহ জায়া সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশনের প্রধান মির্জা সাফরিনাদি সাংবাদিকদের বলেন, ‘আমরা মাত্র দুজনের মরদেহ উদ্ধার করেছি। দুজনই নারী। এটা নিশ্চিত হওয়া গেছে যে, তারা রোহিঙ্গা। জেলেদের তথ্য অনুযায়ী, ডুবে মারা গেছে আরও বেশ কয়েকজন।’
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সুরক্ষা বিষয়ক কর্মকর্তা ফয়সাল রহমান এএফপিকে বলেন, দুটি মরদেহ ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। বাকিগুলো এখনো প্রক্রিয়াধীন।
গত বৃহস্পতিবার ইন্দোনেশীয় কর্তৃপক্ষ ৬৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে। উল্টে যাওয়া জাহাজে অনেককে আটকে থাকতেও দেখা গেছে। গত বুধবার আরও ছয়জন রোহিঙ্গাকে জেলেরা উদ্ধার করেছে।
ইউএনএইচসিআর অনুসারে, গত নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত ১,৭৫২ জন রোহিঙ্গা শরণার্থী ইন্দোনেশিয়ার আচেহ এবং উত্তর সুমাত্রা প্রদেশে পৌঁছেছে। এদের বেশির ভাগই নারী এবং শিশু।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৯ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৮ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে