চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানশুর জিশিশান জেলায় শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৩০ জন, নিখোঁজ রয়েছে আরও অনেকে। স্থানীয় সময় গতকাল সোমবার রাত ১১টা ৫৯ মিনিটের দিকে এই ভূমিকম্প ঘটে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গানশু প্রদেশের জিশিশান জেলা চিংহাই-তিব্বত মালভূমির অংশ। চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের (সিইএনসি) তথ্যমতে, ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ২ মাত্রার। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টা চলছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও অন্যান্য প্রভাব মূল্যায়নের জন্য একটি ওয়ার্কিং কমিটি পাঠানো হয়েছে। প্রাদেশিক ফায়ার সার্ভিস ও বন বিভাগের প্রায় ২ হাজার ২০০ উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি পেশাদার বিভিন্ন জরুরি উদ্ধারকারী দল, সেনাবাহিনী ও পুলিশও উদ্ধারকাজে অংশ নিয়েছে।
দুর্ঘটনাকবলিত এলাকায় এলাকাটি বেশি উচ্চতার হওয়ায় সেখানে ব্যাপক ঠান্ডা পরিবেশ বিরাজ করছে। এ কারণে উদ্ধার তৎপরতাও বাধাগ্রস্ত হচ্ছে। আজ মঙ্গলবার সকালেও গানশুর তাপমাত্রা ছিল মাত্র ১৪ ডিগ্রি সেলসিয়াস। চীনজুড়েই বর্তমানে শীতকাল বিরাজ করায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
গানসুর মতো উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো বেশ ভূমিকম্পপ্রবণ। অঞ্চলটি চুংহাই-তিব্বত মালভূমির পূর্ব সীমানায় অবস্থিত, যা একটি সক্রিয় টেকটোনিক প্লেটের ওপর দাঁড়িয়ে আছে। সম্প্রতি কয়েক দশকের মধ্যে চীনে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ঘটে ২০০৮ সালে। সে বছর চীনের সিচুয়ানে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল এবং এই ভূমিকম্পে ৭০ হাজার মানুষ নিহত হয়েছিল।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩১ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে