চীনের ইস্টার্ন এয়ারলাইনস এবং এর সহযোগী বিমান পরিবহন সংস্থাগুলো বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ২২৩টি বিমানের উড্ডয়ন আপাতত স্থগিত রেখেছে। গত সপ্তাহের এক দুর্ঘটনায় ইস্টার্ন এয়ারলাইনসের একটি বোয়িং বিমান ১৩২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়ার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইস্টার্ন এয়ারলাইনসের মুখপাত্র লিউ জিয়াওডং বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইস্টার্ন এয়ারলাইনস ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো অস্থায়ীভাবে ২২৩টি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানের উড্ডয়ন স্থগিত করেছে। ওই বিমানগুলো যাতে নিরাপদে উড়তে পারে তা নিশ্চিত করতেপরিদর্শন ও রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে।’
ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট ৫৭৩৫ চীনের দক্ষিণাঞ্চলের একটি দুর্গম পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। বিমানটি ১৩২ জন যাত্রী নিয়ে কুনমিং থেকে গুয়াংজুতে যাচ্ছিল। বিগত এক দশকের মধ্যে এটিই চীনের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।
এদিকে গত বুধবার দুর্ঘটনাস্থলে তিন দিন অনুসন্ধান চালিয়েও কাউকে জীবিত উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন চীনা তদন্তকারীরা।
তাঁরা আরও জানিয়েছেন, সোমবারের দুর্ঘটনার কারণ এখনো নির্ণয় করা যায়নি। তবে বুধবার বিমানের ককপিট ভয়েস রেকর্ডার খুঁজে পাওয়ার পর ঘটনাটি কীভাবে ঘটেছিল সে বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন তাঁরা।
এদিকে বিমানেরে দুটি ‘ব্ল্যাক বক্স’-এর মধ্যে একটি খুঁজে পাওয়া গেলেও আরেকটি এখনো খুঁজে পাননি তদন্তকারীরা।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে