সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে চলমান উত্তেজনা বিশ্বজুড়ে শঙ্কা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং জানিয়েছেন, তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলন চায় তাঁর দেশ। আজ শনিবার বেইজিংয়ে তিনি এমনটি জানান।
শি বলেন, `আমাদের পুনর্মিলনে বাধা দিচ্ছে তাইওয়ানের স্বাধানীতাকামী শক্তি। যারা তাদের ঐতিহ্য ভুলে যায়, মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করে এবং দেশকে বিভক্ত করতে চায়, তাদের কোনো লাভ হবে না।
চীনের প্রেসিডেন্ট জানান, হংকংয়ের মতো তাইওয়ানের সঙ্গে `এক দেশ দুই ব্যবস্থা' নীতি গ্রহণ করতে চায় চীন। তবে এই নীতি মানতে নারাজ তাইওয়ান।
এর আগে গতকাল শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন জানিয়েছেন, কারও সঙ্গে সামরিক সংঘাত চায় না তাঁর দেশ। তবে কেউ তার স্বাধীনতা ক্ষুণ্ন করলে, তা প্রতিরোধে তাইওয়ান বিন্দুমাত্র পিছপা হবে না।
গত সপ্তাহে একাধিকবার তাইওয়ানে রেকর্ড যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটিয়েছে চীন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে