গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাগারে থাকা দুই কানাডীয় নাগরিক মাইকেল স্পেভার ও মাইকেল কোভরিগকে মুক্তি দিয়েছে চীন। কানাডার আদালতে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে এবং হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুর মুক্তির পর আজ তাঁদের মুক্তি দিল চীন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দুজনই স্থানীয় সময় শনিবার ভোরে কানাডায় আসবেন। তাঁদের সঙ্গে রয়েছেন চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ডমিনিক বার্টন।
এ দুই কানাডীয়র প্রায় আড়াই বছর কারাগারে থাকা প্রসঙ্গে ট্রুডো বলেন, 'দিনগুলো অবিশ্বাস্যভাবে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছে। গত এক হাজার দিন তাঁরা শক্তি, অধ্যবসায়, ধৈর্য ও অনুগ্রহ দেখিয়েছেন। এখন সুসংবাদ হলো তাঁরা পরিবারের কাছে ফিরতে যাচ্ছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে কানাডায় আটক হন চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের কর্মকর্তা মেং ওয়ানঝু। এর পরপরই গুপ্তচরবৃত্তির অভিযোগে মাইকেল স্পেভার ও মাইকেল কোভরিগকে গ্রেপ্তার করে চীন। এ ঘটনায় গত তিন বছর ধরে দেশ দুটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে।
অবশেষে দুজনের মুক্তি মেলায় এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, চীনের এই পদক্ষেপের কারণে তার দেশ ‘সন্তুষ্ট’। তবে ওই ব্যক্তিরা 'আড়াই বছরেরও বেশি সময় নির্বিচারে আটক' বলেও তিনি উল্লেখ করেন।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে