পাকিস্তানের অর্থনীতি স্থিতিশীল করতে সহায়তা অব্যাহত রাখবে চীন। আজ বুধবার চীনের গ্রেট হলে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সি চিন পিং বলেছেন, ‘চীন ও পাকিস্তানের মধ্যে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) গড়ে তোলার পাশাপাশি গোয়াদর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণ প্রকল্পকেও ত্বরান্বিত করে আরও কার্যকরভাবে এগিয়ে যেতে হবে।’ বৈঠকে দুই নেতা ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদারের পাশাপাশি সিপিইসিসহ বিভিন্ন ক্ষেত্রে বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে সম্মত হন।
বৈঠকে চীনের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে এবং বিনিয়োগে বিস্তৃত সহযোগিতা, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় সি বলেন, করাচি থেকে পেশোয়ার পর্যন্ত মেইনলাইন-১ রেলওয়ে আপগ্রেডিং প্রকল্প এবং করাচি সার্কুলার রেলওয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত।
সি আরও বলেন, ‘চীন উচ্চ-মানের কৃষি রপ্তানির সম্প্রসারণে পাকিস্তানকে স্বাগত জানায় এবং ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, ফটোভোলটেইক এবং অন্যান্য নতুন জ্বালানি উৎসসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক।’ চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীন পাকিস্তানকে উচ্চগতির রেলওয়ে প্রযুক্তির আওতায় ১৬০ কিলোমিটার গতিসম্পন্ন রেল ইঞ্জিন তৈরির প্রযুক্তি সরবরাহ করবে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৪ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে