করোনাকালীন কঠোর বিধিনিষেধ ‘জিরো কোভিড নীতি’ বাতিলের পর গত এক মাসে চীনে ৬০ হাজার মানুষ মারা গেছে। যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশের বয়স ৮০ বছরের বেশি। শনিবার (১৪ জানুয়ারি) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসির খবরে বলা হয়, চীনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল দেশটির সরকার। কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভের মুখে গত ডিসেম্বরে এই নীতি থেকে সরে আসতে বাধ্য হয়। এরপর থেকে নতুন করে করোনা সংক্রমণের ঢেউ দেখা দিয়েছে বিভিন্ন অঞ্চলে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, গত ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারির মধ্যে মোট ৫৯ হাজার ৯৩৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গত এক মাসের কিছু বেশি সময়ে করোনার কারণে ফুসফুসে মারাত্মক সংক্রমণে ৫ হাজার ৫০৩ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে স্বাস্থ্য ইনস্টিটিউটগুলো। আর ৫৪ হাজার ৪৩৫ জন করোনার সঙ্গে অন্যান্য শারীরিক জটিলতার কারণে মারা গেছেন বলে জানান স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা।
চীনা কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে চীনের হাসপাতালগুলোয় সংকটাপন্ন করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এখনো ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি।
এদিকে করোনার কারণে মৃত্যুর বিষয়ে চীন সরকারের বক্তব্যের সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে বেইজিং বলেছে, মৃত্যুর সংখ্যা নিয়ে তাদের দেওয়া তথ্য ‘সঠিক’।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৫ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে