চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে ও হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝু মুক্তি পেয়েছেন। কানাডায় তিন বছর গৃহবন্দী থাকার পর গতকাল শুক্রবার ভ্যাংকুভার আদালতে শুনানি শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরে মেং দ্রুত শেনজেন বিমানবন্দর থেকে এয়ার চায়না ফ্লাইটে চীনে চলে যান।
এজেন্স ফ্রান্স প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত মেংয়ের মামলা স্থগিত করা হয়েছে। চুক্তির বাধ্যবাধকতা মেনে মামলাটি পুরোপুরি তুলে নেওয়া হবে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে মার্কিন প্রসিকিউটরদের চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টা পর মুক্তি পান মেং। চুক্তির আওতায় আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত মেংয়ের মামলা স্থগিত করা হয়েছে। চুক্তির বাধ্যবাধকতা মেনে মামলাটি পুরোপুরি তুলে নেওয়া হবে। এই বাধ্যবাধকতার মধ্যে একটি—চুক্তির অংশ হিসেবে স্বাক্ষরিত তথ্যের বিবৃতির বিরোধিতা না করা, তিনি দোষী নন এমন আবেদন বজায় রাখা অথবা স্বাক্ষরটি তিনি অনিচ্ছাকৃতভাবে করেছেন।
আদালতের শুনানির সবগুলো চুক্তি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
মুক্তি পেয়ে মেং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'গত তিন বছরে আমার জীবন উল্টে গেছে। মা, স্ত্রী ও কোম্পানির নির্বাহী হিসেবে আমার জন্য এটি একটি অসুবিধাজনক সময় ছিল। তবে এটি সত্যিই আমার জীবনের একটি অমূল্য অভিজ্ঞতা ছিল।' জীবনে যত বেশি অসুবিধা, তত বেশি সমৃদ্ধি বলেও তিনি উল্লেখ করেন।
মেংয়ের আইনজীবী উইলিয়াম টেলর বলেন, 'এখন তিনি দেশে ফিরে স্বাধীনভাবে পরিবারের সঙ্গে থাকতে পারবেন। তিনি দোষ স্বীকার করেননি এবং আমরা পুরোপুরি আশা করি যে অভিযোগটি ১৪ মাস পরে খারিজ হয়ে যাবে।'
প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া নিষেধাজ্ঞা লঙ্ঘন করে স্কাইকম নামের এক অনানুষ্ঠানিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানের টেলিকম কোম্পানির সঙ্গে ব্যবসা করছে হুয়াওয়ে। এই কার্যক্রমে এইচএসবিসি ব্যাংককে বিভ্রান্ত করার অভিযোগে মেংকে ব্যাংক ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১ ডিসেম্বর কানাডার ভ্যাংকুভার বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তাঁকে গৃহবন্দী হিসেবে নজরদারিতে রাখা হয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে