
নতুন হাইড্রোজেন বোমা বানিয়েছে চীন। তবে এই বোমাটি পারমাণবিক নয়, অ-পারমাণবিক। পারমাণবিক বোমার তুলনায় এই বোমার পার্থক্য হলো এটি আকারে বেশ ছোট হয়েও অনেক বেশি তাপ উৎপাদন করতে পারে। তবে পারমাণবিক বোমার তুলনায় এই বোমার শক্তি যথেষ্ট কম। হংকংভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনা গবেষকেরা সম্প্রতি একটি হাইড্রোজেনভিত্তিক বিস্ফোরক ডিভাইসের সফল পরীক্ষা চালিয়েছেন। এটি পারমাণবিক উপাদান ছাড়াই ভয়াবহ রাসায়নিক চেইন বিক্রিয়া ঘটাতে সক্ষম। গত মাসে প্রকাশিত এক গবেষণাপত্রে এই তথ্য জানানো হয়েছে।
মাত্র ২ কেজির এই বোমাটি ১ হাজার ডিগ্রি সেলসিয়াসের (১ হাজার ৮৩২ ডিগ্রি ফারেনহাইট) বেশি তাপমাত্রার একটি অগ্নিগোলক তৈরি করেছিল। এটি দুই সেকেন্ডের বেশি সময় ধরে স্থায়ী ছিল। প্রচলিত টিএনটি বিস্ফোরণের চেয়ে এটি ১৫ গুণ বেশি সময়। এই পরীক্ষায় কোনো পারমাণবিক উপাদান ব্যবহার করা হয়নি।
চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের ৭০৫-রিসার্চ ইনস্টিটিউট এই বোমাটি তৈরি করেছে। এটি পানির নিচে ব্যবহৃত হয় এমন অস্ত্র ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোমাটিতে ম্যাগনেসিয়ামভিত্তিক সলিড হাইড্রোজেন ব্যবহার করা হয়েছে। উপাদানটি ম্যাগনেশিয়াম হাইড্রাইড নামে পরিচিত। এটি রুপালি গুঁড়া জাতীয় পদার্থ। একটি চাপযুক্ত ট্যাংকের চেয়ে এটি উল্লেখযোগ্যভাবে বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারে। মূলত বিদ্যুৎবিহীন এলাকায় জ্বালানি কোষে হাইড্রোজেন সরবরাহ করে পরিচ্ছন্ন বিদ্যুৎ ও তাপ উৎপাদনের জন্য এটি তৈরি করা হয়েছিল।
গবেষকেরা জানিয়েছেন, প্রচলিত বিস্ফোরক দিয়ে সক্রিয় করার পর ম্যাগনেশিয়াম হাইড্রাইডের দ্রুত তাপীয় বিক্রিয়া ঘটে। এতে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। সেই গ্যাস জ্বলে উঠে একটি শক্তিশালী অগ্নিশিখা তৈরি করে। চাইনিজ ভাষার ‘জার্নাল অব প্রোজেক্টাইলস, রকেটস, মিসাইলস অ্যান্ড গাইডেন্স’ নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই তথ্য জানিয়েছেন গবেষকেরা।
চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের গবেষক ওয়াং জুয়েফেংয়ের নেতৃত্বে গবেষক দলটি বলেছে, ‘হাইড্রোজেন গ্যাস বিস্ফোরণের জন্য ন্যূনতম ইগনিশন শক্তির প্রয়োজন হয়। এটির বিস্ফোরণ পরিসীমা বিস্তৃত এবং শিখা দ্রুতগতিতে বাইরের দিকে ছড়িয়ে পড়ে।’ তারা আরও বলেন, ‘এই বৈশিষ্ট্যগুলো বিস্ফোরণের তীব্রতা সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এর মাধ্যমে বিশাল এলাকা জুড়ে লক্ষ্যবস্তুর ওপর সহজে ধ্বংসযজ্ঞ চালানো যায়।’
গবেষণাপত্র অনুসারে, হাইড্রোজেন বোমাটি দীর্ঘস্থায়ী তাপীয় ক্ষতি করতে পারে। কারণ এটি থেকে তৈরি হওয়া সাদা-উত্তপ্ত অগ্নিগোলক দুই সেকেন্ডের বেশি সময় ধরে স্থায়ী হয়। এটি অ্যালুমিনিয়াম মিশ্রণ গলাতে যথেষ্ট। যেখানে টিএনটি বিস্ফোরণের ঝলকানি মাত্র দশমিক ১২ সেকেন্ড স্থায়ী হয়।
সীমিত বিস্ফোরণে, বোমাটি থেকে দুই মিটার (৬ ফুট ৭ ইঞ্চি) দূরত্বে সর্বোচ্চ চাপ ছিল ৪২৮.৪৩ কিলোপ্যাসকেল। এটি টিএনটি বিস্ফোরণের প্রায় ৪০ শতাংশের সমপরিমাণ শক্তি। তবে এটির তাপ প্রয়োগের পরিসীমা অনেক বেশি ছিল। গবেষকেরা অস্ত্রটির অন্যান্য সম্ভাব্য সামরিক ব্যবহার নিয়েও পরীক্ষা করেছেন। যেমন, এটি ব্যবহার করে বিশাল এলাকা তীব্র তাপে পুড়িয়ে দেওয়া বা উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুতে শক্তি কেন্দ্রীভূত করে ধ্বংস করা।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে