কম্বোডিয়ার উপকূলে একটি নৌকা ডুবে ২০ জনেরও বেশি চীনা নাগরিক নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার কম্বোডিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রাদেশিক মুখপাত্র খেয়াং ফেয়ারম বলেছেন, ৪১ জন চীনা নাগরিককে নিয়ে যাওয়ার সময় নৌকাটি গতকাল বৃহস্পতিবার সিহানুকভিলের কাছে সমস্যায় পড়ে এবং ডুবে যায়। পরে নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
কম্বোডিয়ার সিহানুকভিল গ্রামটি একসময় মাছ ধরার গ্রাম হিসেবে পরিচিত ছিল। গত কয়েক বছর ধরে এখানে চীনা বিনিয়োগ বেড়েছে। বেশ কয়েকটি ক্যাসিনো খোলা হয়েছে। তবে অবৈধভাবে এখানে চীনা শ্রমিকদের পাচার করার অভিযোগ রয়েছে।
খেয়াং ফেয়ারম আরও বলেছেন, ‘পুলিশ যাঁদের উদ্ধার করেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করছে এবং অন্যদের সন্ধান অব্যাহত রয়েছে। আমরা নিখোঁজ ২৩ জনকে খুঁজছি।’
প্রাদেশিক পুলিশপ্রধান চুওন নারিন স্থানীয় সংবাদমাধ্যম ফ্রেশ নিউজকে বলেছেন, ওই গ্রুপে থাকা এক ব্যক্তি পুলিশকে জানিয়েছে যে তাঁরা গত ১১ সেপ্টেম্বর চীনের গুয়াংডং প্রদেশের একটি বন্দর থেকে স্পিডবোটে করে রওনা হয়েছিলেন। এর এক সপ্তাহ পরে আন্তর্জাতিক জলসীমায় দুই কম্বোডিয়ান ক্রু সদস্যের সঙ্গে তাঁদের একটি কাঠের নৌকায় তুলে দেওয়া হয়েছিল। পরে নৌকাটি ভেঙে পানিতে ডুবে যেতে শুরু করে।
চুওন নারিন আরও জানান, কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা এসে তাৎক্ষণিকভাবে দুই কম্বোডিয়ানকে তুলে নেয় এবং বাকিদের ফেলে রেখে চলে যায়।
এদিকে খেয়াং ফেয়ারম বলেছেন, দুই কম্বোডিয়ানকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে