সরকারের কট্টর সমালোচক ও ব্যবসায়ী বিলিয়নিয়ার সান দাওকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন চীনের আদালত। বিবাদে জড়িয়ে পড়া ও সরকার বিরোধী কর্মকাণ্ড জনগণকে উসকে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে চীনের পক্ষে থেকে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার ৬৭ বছর বয়স্ক ধনকুবের সান দাওকে এই সাজা দেওয়া হয়।
এ ছাড়াও তার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল, রাষ্ট্রীয় স্থাপনায় হামলার উদ্দেশ্যে লোকজন জমায়েত করা ও সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে। সান দাও কে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৩১ লাখ ১০ হাজার চীনা ইউয়ান জরিমানাও করা হয়েছে।
চীনের উত্তরের প্রদেশ হেবেইতে বৃহত্তম বেসরকারি কৃষি খামার পরিচালনা করেন সান দাও। অবৈধভাবে অর্থ সংগ্রহের কারণে ২০০৩ সালেও তাকে কারাদণ্ড দেন আদালত। তবে মানবাধিকারকর্মী ও দেশটির জনগণের চাপে তখন তিনি রক্ষা পান।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে