রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহের শেষ দিকে চীন সফর করবেন। প্রিয় বন্ধু ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে তিনি বেইজিং সফরে যাচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। রুশ সংবাদমাধ্যম স্পুৎনিকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বছরের মার্চ মাসে রাশিয়া সফরে যান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সে সময় পুতিন এবং সি পরস্পরকে ‘প্রিয় বন্ধু’ বলে আখ্যা দেন। পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুতিনের এটি প্রথম চীন সফর এবং একই সঙ্গে এটি তাঁর প্রথম বিদেশ সফরও।
এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ১৬-১৭ মে চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বেইজিং যাবেন পুতিন। এই সফরে দুই নেতা বিস্তৃত অংশীদারত্ব ও কৌশলগত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পুতিন এবং সি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও আলোচনা করবেন। তাঁরা বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করবেন। তবে কী ধরনের চুক্তি হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ক্রেমলিন।
চীন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট দেশটির প্রধানমন্ত্রী লি শ্যাংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এ সময় তাঁরা দুই দেশের মধ্যকার বাণিজ্যিক, অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা সংক্রান্ত সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া এই সফরে পুতিন ও সি দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উপলক্ষে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন।
রাশিয়া ও চীন বিগত কয়েক দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ২০২২ সালের ফেব্রুয়ারির শুরুতে চীন সফরের সময় পুতিন চীন-রাশিয়ার বন্ধুত্বকে সীমাহীন বলে ঘোষণা দেন এবং বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে কোনো ‘নিষিদ্ধ’ ক্ষেত্র নেই। পুতিনের সেই সফরের কয়েক দিন পরেই রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। তবে চীন এখনো এর নিন্দা করেনি কিংবা রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞাও আরোপ করেনি।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৮ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে