সুইডেনের রাজধানী স্টকহোমের রাস্তায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো সালওয়ান মোমিকাকে বহিষ্কার করেছে সুইডেন। এরই মধ্যে তিনি সুইডেন ত্যাগ করেছেন।
তবে ওই যুবক পার্শ্ববর্তী দেশ নরওয়েতে চলে গেছেন। সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করবেন।
আজ বুধবার আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বছর সুইডেনের স্টকহোমে কোরআন পোড়ানোর পর কর্তৃপক্ষের নজরে আসেন খ্রিষ্টান ধর্মাবলম্বী ইরাকি শরণার্থী সালওয়ান। কোরআন পোড়ানোর ঘটনা বিশ্বজুড়ে মুসলিমদের বিক্ষুব্ধ করে তোলে। যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ এ ঘটনায় নিন্দা জানায়।
সালওয়ান মোমিকা নামে ওই ইরাকি শরণার্থী গত বছর ঈদুল আজহার (২৮ জুন) দিন স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পুলিশের সামনেই কোরআনের একটি কপি পুড়িয়ে ফেলেন। পরে আবারও কোরআন পোড়ানোর হুমকি দেন।
সুইডিশ নিরাপত্তা সংস্থা গত বছরের ওই ঘটনার পর বলেছিল, কোরআন পোড়ানোর ঘটনার পর মুসলিম দেশগুলোয় সুইডেনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে