ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি মাত্র ফোনকলই রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ করে দিতে পারে। তাঁর মতে, রাশিয়ার ওপর চীনের প্রভাব এত বেশি যে, বেইজিং চাইলেই এই বিষয়ে উদ্যোগ নিতে পারে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে স্টাব বলেন, রাশিয়ার ওপর চীনের প্রভাব এত বেশি যে, সি চিন পিং চাইলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন। তিনি বলেন, ‘সি চিন পিংয়ের একটি মাত্র ফোন কল এই সংকট সমাধান করতে পারে।’
আলেক্সান্ডার স্টাব বলেন, ‘চীন যদি সত্যিকার অর্থেই জাতি রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্কের ব্যাপারে আগ্রহী হয় তাহলে রাশিয়ার মতো একটি দেশকে দিন শেষে আগ্রাসী ও ঔপনিবেশিক মানসিকতা লালন করে একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালানোর অনুমতি দিতে পারে না।’
এর আগে, গত ২৮ জুন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন—রাশিয়ার সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে ‘তুলনামূলক পরিকল্পনা’ প্রস্তুত করছেন তিনি। তিনি বলেন, কীভাবে চলতি বছর শেষ হওয়ার আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করা যায় সে বিষয়ে একটি তুলনামূলক পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি।
কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধ শেষ করার লক্ষ্যে আমাদের এমন একটি পরিকল্পনা প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি পরিকল্পনা প্রস্তুত করতে হবে যা বিশ্বের বেশির ভাগ দেশ সমর্থন করবে।’ তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমরা কূটনৈতিক পথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
বর্তমান সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো আলোচনা চলছে না এবং দুই দেশের প্রেসিডেন্ট রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের জেলেনস্কি যে ধরনের বক্তব্য জনসমক্ষে দিচ্ছেন তাতে মনে হচ্ছে, অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে কোনো শান্তি আসবে এমনটা ভাবাও কষ্টকর। এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্টের এই বক্তব্য আশার আলো হয়ে এসেছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে