
নিজের স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করানোর দায়ে ডোমিনিক পেলিকোতকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আরও ৫০ জনকেও ৩ থেকে ১৫ বছর মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। তবে তাঁদের মধ্যে দুজনের কারাদণ্ড স্থগিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের একটি আদালত এ রায় দেন।
অভিযোগ, গিস লের ৭২ বছর বয়সী স্বামী ডোমিনিক পেলিকোত তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন। এরপর অন্য পুরুষ দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাতেন। এভাবে চলেছিল প্রায় এক দশক। একবার-দুবার নয়, এমন ভয়ংকর ও অমানবিক ঘটনা ৯২ বার ঘটেছে গিস লে পেলিকোতের সঙ্গে। ডোমিনিক অনলাইনে এসব লোক ঠিক করতেন। গত সেপ্টেম্বরে আলোচিত এ মামলার বিচার শুরু হয়।
রায় শেষে গিস লের পরিবারের এক সদস্য এএফপিকে জানান, ডোমিনিককে লঘু শাস্তি দেওয়া হয়েছে। এ শাস্তিতে গিস লের সন্তানেরা হতাশ।
এদিকে বিবিসির খবরে বলা হয়, ডোমিনিকের আইনজীবী বিট্রিস জাভারো আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, তাঁর মক্কেল এ রায়ের বিপক্ষে আপিল করবেন কি না, তা আগামী ১০ দিনের মধ্যে ভেবে সিদ্ধান্ত নেবেন।

এ রায়ের পর গিস লেকে তাঁর সাহসের জন্য ধন্যবাদ জানিয়েছেন ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন-পিভেট। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘পেলিকোতের মধ্য দিয়ে অনেকের কথা উঠে এসেছে। পৃথিবী আর আপনাদের জন্য আগের মতো নেই। ধন্যবাদ।’
বিবিসির খবরে বলা হয়, গিস লেকে সমর্থন জানাতে আদালতের বাইরে জড়ো হয়েছিলেন অনেকে। তাঁর গান গেয়েছেন ও স্লোগান দিয়েছেন। তাঁরা গিস লের উদ্দেশে বলেন, ‘বিশ্বের সব নারীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।’

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে