
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলেও অভিযোগ করেন তিনি।
লাভরভ বলেন, ‘ক্ষমতায় এসে ভোল পাল্টেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে শান্তির বার্তা শুনিয়েছেন। বলেছেন, রাশিয়ার ভাষা ও সংস্কৃতি দু’দেশেরই সাধারণ সংস্কৃতি। এই সংস্কৃতিকে তিনি সম্মান করেন। কিন্তু গদিতে বসার ছয় মাস পরই তাঁর কথার সঙ্গে কাজের আর মিল পাওয়া যাচ্ছে না। সে নাৎসি আচরণ করছে। নিজে ইহুদি হয়েও বিশ্বাসঘাতকতা করছে ইহুদিদের সঙ্গে।’
এর আগেও একাধিকবার নাৎসি ও ইহুদি ইস্যুতে লাভরভের মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ২০২২ সালে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলে বসেন, হিটলার ইহুদি বংশোদ্ভূত। আরও বলেন, অন্য কোনো ধর্মের নয়, চরম ইহুদিবিদ্বেষী মানুষটি বেশির ভাগ ক্ষেত্রে ইহুদিই হন। সেসময় তিনি আরও অভিযোগ করেন, রাশিয়াকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যে ‘চূড়ান্ত সমাধান’ খুঁজছে, তা হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের নির্মূল পরিকল্পনার শামিল। তাঁর এই মন্তব্য ইসরায়েল, জার্মানি এবং মস্কোর অন্যান্য পশ্চিমা মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে