
জার্মানির ম্যাগডেবার্গ শহরে একটি ভিড়ের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্ত ৬০ জন। এই ঘটনায় স্থানীয় পুলিশ এক সৌদি আরবের নাগরিককে গ্রেপ্তার করেছে। আসন্ন ক্রিসমাসের জন্য অস্থায়ীভাবে বসানো একটি বাজারে গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, ঘটনাস্থল রাজধানী বার্লিন থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এ ঘটনায় অন্তত দুজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে।
এই ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে। তিনি ৫০ বছর বয়সী এক সৌদি চিকিৎসক। বর্তমানে তিনি জার্মানির স্যাক্সনি-অ্যানাল্ট প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছেন ওই অঞ্চলের প্রধানমন্ত্রী রেইনার হাসেলফ। তিনি বলেন, ‘আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি, তিনি সৌদি আরব থেকে এসেছেন এবং একজন ডাক্তার। তিনি ২০০৬ সাল থেকে জার্মানিতে বসবাস করছেন। এই হামলা শহর এবং আমাদের দেশের জন্য একটি বড় বিপর্যয়।’
স্যাক্সনি-অ্যানাল্ট প্রদেশের রেইনার হাসেলফ আরও বলেন, ‘আমাদের কাছে থাকা বর্তমান তথ্য অনুসারে, তিনি একাই এই হামলার সঙ্গে জড়িত। তাই আমরা মনে করি না যে, অন্য কোনো বিপদের আশঙ্কা আছে।’ ম্যাগডেবার্গ সিটি প্রশাসন ফেসবুকে জানিয়েছে যে,১৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন, ৩৭ জন গুরুতর আহত এবং ১৬ জন হালকা আঘাত পেয়েছেন।
পুলিশ জানিয়েছে, গাড়িটি ক্রিসমাস বাজারের ভিড়ের ওপর দিয়ে অন্তত ৪০০ মিটার দূরত্ব পাড়ি দিয়েছে। এর ফলে প্রচুর মানুষ শহরের কেন্দ্রীয় টাউন হল স্কয়ারে রক্তাক্ত আহত অবস্থায় পড়েছিলেন। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায়। দ্রুত সময়ের মধ্যেই সবাইকে হাসপাতালে নেওয়া হয়।
জার্মান সংবাদমাধ্যম নিউ উইকলি ড্যার স্পাইজেল নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, একটি কালো বিএমডব্লিউ দ্রুতগতিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পর বাজারের ভিড়ের ওপর ওঠে যায়। সে সময় বাজারে ব্যাপক লোকসমাগম ছিল। প্রধানমন্ত্রী হাসেলফ বলেন, সৌদি বংশোদ্ভূত ওই ব্যক্তি মিউনিখের নম্বর প্লেটযুক্ত ভাড়া করা গাড়ি চালিয়ে ক্রিসমাস বাজারে ঢুকে পড়ে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এই হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ম্যাগডেবার্গ থেকে আসা প্রতিবেদনগুলো সবচেয়ে খারাপ আশঙ্কা জাগিয়েছে। এই ঘটনার ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমরা তাদের পাশে আছি এবং ম্যাগডেবার্গের মানুষের পাশে আছি। এই উদ্বেগের সময়ে আমি উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে