রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ওই সময় বিমানটিতে শুধু তিনজন পাইলট ছিলেন। দুর্ঘটনায় তাঁরা সবাই নিহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
রাশিয়ার তৈরি সুপারজেট ১০০ নামের এই বিমানটি ৮৭ থেকে ৯৮ জন যাত্রী বহন করতে পারে। তবে দুর্ঘটনাকবলিত বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না।
রুশ বার্তা সংস্থা তাস নিউজ জানিয়েছে, উড়োজাহাজটিতে পূর্বনির্ধারিত কিছু মেরামতের কাজ করা হয়। এরপর পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে উড্ডয়ন করে। আকাশে উড়াল দেওয়ার ঘণ্টাখানেক পর এটি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই সময় বিমানটি মস্কোর ভুকোভো বিমানবন্দরে যাচ্ছিল।
অপর বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, রাজধানী মস্কোর ৬০ কিলোমিটার দূরের কোলোমেনস্কি বিভাগে বিমানটি বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে প্রকৃত কারণ জানাবে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে