
ব্রিটিশদের হতাশ করে ইউরোপের জনপ্রিয় লটারি প্রতিযোগিতা ‘ইউরোমিলিয়নস’ জিতে নিয়েছেন এক অস্ট্রিয়ান। ব্রিটিশ টিকিটধারীদের হতাশ হওয়ার কারণ হলো, এবারে যিনি এই জ্যাকপট জিতেছেন, তার পরিমাণ এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি, ২৭ কোটি ডলারেও বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, অস্ট্রিয়ার লটারি অপারেটর জানিয়েছে—ইউরোমিলিয়নস চালুর পর থেকে এই নিয়ে মোট ১৯ বার অস্ট্রিয়ানরা এই জ্যাকপট জিতলেন। গত মঙ্গলবার ২৩৫ মিলিয়ন ডলারের জ্যাকপট কেউ না জেতায় শুক্রবারের ড্রয়ের পুরস্কার আরও বেড়ে যায়।
এর আগে, গত বছরের ১৯ জুলাই এক ব্যক্তি ২৫ কোটি ডলারের লটারি জিতেছিলেন। তবে এবারে সেই রেকর্ডও ভেঙে গেল। তারও আগে, ২০২২ সালের মে মাসে গ্লচেস্টারের জো এবং জেস থোয়েট প্রায় ২৪ কোটি ডলারের লটারি জিতেছিলেন। গত বছরের আগের রেকর্ড জয়ী জো থোয়েট তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘সকালে ঘুম ভেঙে একটি ই-মেইল দেখতে পাই এবং জানতে পারি আমরা জিতেছি। প্রথমে বিশ্বাস করতে পারিনি এবং কী করব তা বুঝতে পারছিলাম না।’ তাঁর স্ত্রী জেস থোয়েটও প্রথমে বিষয়টি বিশ্বাস করেননি।
এই জয় তাদের জীবনে বড় পরিবর্তন এনেছে। জেস থোয়েট বলেন, ‘এই জয় আমাদের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে, যা আগে ছিল না। আমরা এখন পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেক অভিজ্ঞতা ভাগ করে নিতে পারব এবং বিভিন্ন স্থানে ঘুরতে যেতে পারব।’ এই দম্পতি জানান, তাদের সন্তানেরা দীর্ঘদিন ধরে হাওয়াই যাওয়ার স্বপ্ন দেখছিল, যা এখন সত্যি হতে চলেছে।
এই বিশাল জ্যাকপট হাতছাড়া হওয়ায় যুক্তরাজ্যের লটারি অংশগ্রহণকারীরা স্বাভাবিকভাবেই হতাশ। তাই এখন তাদের ইউরোমিলিয়নসের পরবর্তী ড্রয়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে