ইতালিতে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের অন্য দেশে স্থানান্তর করার পরিকল্পনা করেছিল দেশটির সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে দেশটি বেশ কয়েকজন অভিবাসীকে ইউরোপেরই আরেক দেশ আলবেনিয়ায় পাঠিয়েছিল। তবে আদালতের নির্দেশের পর ইতালি তাঁদের আবার ফেরতও নিচ্ছে। এই অভিবাসীদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও আছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ শনিবার ইতালির কোস্ট গার্ডের একটি জাহাজ আলবেনিয়া থেকে আগে পাঠানো অভিবাসীদের উঠিয়ে নেয়। আদালতের রায়ের পর এই উদ্যোগ নিল ইতালি সরকার। আদালতের এই রায় ইতালির সরকারের জন্য একটি বড় ধাক্কা।
এর আগে, গতকাল শুক্রবার ইতালির সরকার জানিয়েছিল, তারা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ‘ফ্ল্যাগশিপ’ প্রকল্প হিসেবে অবৈধ অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বাইরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে। তবে আদালতের রায়ের পর সরকার জানিয়েছে, তারা এর বিরুদ্ধে আপিল করবে। এই বিষয়ে আগামী সোমবার ইতালির মন্ত্রিসভা এক বিশেষ বৈঠকের আয়োজন করেছে।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি আত্মবিশ্বাসী যে আদালতের এই সিদ্ধান্ত বাতিল হবে। সরকার প্রয়োজনে সুপ্রিম কোর্টে আপিল করবে।
এর আগে, গত সপ্তাহে ইতালির নৌবাহিনীর একটি জাহাজে করে ১৬ জন অভিবাসীকে আলবেনিয়ায় নেওয়া হয়। তাঁদের মধ্যে অবশ্য চারজনকে এরই মধ্যে ইতালিতে ফিরিয়ে আনা হয়েছে স্বাস্থ্যগত ও শিশু হওয়ার কারণে। বাকি ১২ জন বাংলাদেশ ও মিসরের।
আদালত জানিয়েছে, ইতালি সরকারের তালিকায় নিরাপদ হিসেবে নথিভুক্ত ২২টি দেশ থেকে আসা অভিবাসীদেরই কেবল আলবেনিয়ায় পাঠানো যাবে। মিসর ও বাংলাদেশ এই তালিকায় আছে। তবে এ বিষয়ে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের (ইসিজে) একটি সাম্প্রতিক রায় তাঁদের আলবেনিয়ায় রাখা অসম্ভব করে তুলেছে। রোম আদালত বলেছেন, ‘তাদের অভিবাসীদের ইতালিতে থাকার অধিকার আছে।’

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৪০ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে