
বাংলাদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের একজন মুখপাত্র আজ সোমবার এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওই মুখপাত্র বলেছেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’ ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি মুখপাত্র লন্ডনে সাংবাদিকদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি তাতে গভীরভাবে দুঃখিত।’
ব্রিটিশ সরকারের এই মুখপাত্র আরও বলেন, ‘আমি আশা করি, গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই মন্তব্য এমন একসময়ে এল যখন শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা-কল্পনা বাড়ছে। ভারত ও বাংলাদেশের কিছু গণমাধ্যম বলছে, শেখ হাসিনা লন্ডনে যেতে পারেন। উল্লেখ্য, শেখ হাসিনা বর্তমানে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৯ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৮ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে