ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৭ হাজার হেক্টর বনভূমি দাবানলে ধ্বংস হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে এক হাজারের বেশি দমকলকর্মী কাজ করছে। মাত্রাতিরিক্ত তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া ও শক্তিশালী বাতাসের কারণে দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে অগ্নি নির্বাপক কর্মীরা।
দেশটির একাধিক কর্মকর্তার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের বোর্দে শহরে পৌঁছেছে দাবানল। এখানকার বেশ কয়েকটি বাড়ি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপজুড়েই ভয়াবহ তাপপ্রবাহ চলছে। পর্তুগাল ও স্পেনে তাপপ্রবাহের কারণে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে যুক্তরাজ্যে আগামী রোববার পর্যন্ত চার দিনের জন্য অগ্রিম সতর্কতা জারি করা হয়েছে। এ সময় কোনো কোনো জায়গায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি দাবানল সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য, পরিবহন ও কর্মক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে বলে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
টুইটারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ফ্রান্সের সহায়তায় অস্ট্রিয়া, জার্মানি, গ্রিস, পোল্যান্ড এবং রোমানিয়া এগিয়ে আসছে।
আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদেরা।
উল্লেখ্য, ১৯ শতকের শিল্পবিপ্লবের পর ভারী কলকারখানা হু হু করে বেড়েছে। এর পর থেকে বৈশ্বিক উষ্ণতা ইতিমধ্যে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। চলতি শতাব্দীতে তা ১ দশমিক ৫ ডিগ্রিতে ধরে রাখা না গেলে পৃথিবীর অনেক নিচু দেশ বা অঞ্চল পানির নিচে তলিয়ে যেতে পারে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অংশে সম্প্রতি তাপপ্রবাহ, দাবদাহ, বন্যা, অতিবৃষ্টি, খরার মতো যেসব দুর্যোগ চলছে, তার জন্য অতিরিক্ত কার্বন নিঃসরণ মোটাদাগে দায়ী।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে