রাশিয়ায় ২২ আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে নিখোঁজ হয় এটি। এতে থাকা ২২ আরোহীর মধ্যে ১৯ জন ছিলেন যাত্রী। বাকি ৩ জন ক্রু।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি বেস ক্যাম্প থেকে উড্ডয়ন করে এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি। গন্তব্য ছিল কামচাটকার নিকোলভা গ্রামে। কিন্তু তার আগেই মাঝপথে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরই এটির খোঁজে একটি উদ্ধারকারী হেলিকপ্টার নামানো হয়েছে।
এ ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান পরিবহন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে কমিটি।
স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তা ছাড়া ওই সময় ঘন কুয়াশাও ছিল। ১৯৬০-এর দশকে ডিজাইন করা দুই ইঞ্জিনবিশিষ্ট এই মডেলের হেলিকপ্টার রাশিয়া ও তার প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এদিকে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ শহরে ইউক্রেনের হামলায় ৫ জন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছে। গত শুক্রবার রাতে এই হামলা হয়। স্থানীয় গভর্নর ভেচেসলাভ গ্লাডকভ জানান, আহতদের মধ্যে ৭টি শিশুও রয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গাড়ির ড্যাশবোর্ড থেকে ধারণকৃত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে রাস্তায় চলার সময় আরেকটি গাড়িকে বিস্ফোরিত হতে দেখা যায়। এর কয়েক সেকেন্ড পর রাস্তার অপর পাশে আরও একটি বিস্ফোরণ দেখা যায়। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
এ ঘটনায় রুশ সরকারের গঠিত তদন্ত কমিটি বেলগোরোদের হামলা নিয়ে ফৌজদারি মামলার কথা জানিয়েছে। সম্প্রতি বেলগোরোদ ও অন্যান্য রুশ সীমান্ত অঞ্চলে ঘন ঘন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। শহরটি রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন রুশ কর্মকর্তারা।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে