গত ২১ অক্টোবর ম্যাকলসফিল্ড জেনারেল হসপিটালে মারা যান ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার স্যার ববি চার্লটন। ১৯৬৬ সালে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের মিডফিল্ডার ছিলেন তিনি।
৮৬ বছর বয়সী সাবেক এই ফুটবলারের মৃত্যুর কারণ জানা গেল ১১ দিন পর। আজ বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দ্য উইলোস কেয়ার হোমে দুর্ঘটনাবশত পড়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। ওই কেয়ার হোমে ডিমেনশিয়া রোগের চিকিৎসা চলছিল চার্লটনের।
চেশায়ারের জ্যেষ্ঠ শব পরীক্ষক জ্যাকলিন ডেভোনিশ চার্লটনের মরদেহের ময়নাতদন্ত শেষে উপসংহার টানেন—দুর্ঘটনাজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
শুনানিতে বলা হয়েছে, স্যার ববি চার্লটন তাঁর চেয়ার থেকে উঠে দাঁড়ানোর সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং একটি জানালার সঙ্গে ধাক্কা খেয়েছিলেন। প্রাথমিকভাবে তাঁর পুরো শরীর পরীক্ষা করে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও পরে পিঠে জখম শনাক্ত হয়।
এ অবস্থায় চার্লটনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে ও সিটি স্ক্যানে ধরা পড়ে, তার পাঁজরের হাড় ভেঙে গেছে। ওই ঘটনার পাঁচ দিন পর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বরাত দিয়ে বিবিসি জানায়, দীর্ঘদিন ধরে ডিমনেশিয়ায় ভুগছিলেন চার্লটন। ২০২০ সালে স্ত্রী লেডি নর্মা তার এই অসুস্থতার কথা প্রকাশ করেন।
ইতিহাস বলছে, ১৯৬৬ সালে ইংল্যান্ড দলের বিশ্বকাপ জয়ে মিডফিল্ডার হিসেবে বড় ভূমিকা রেখেছিলেন চার্লটন। ১৯৫৮ সালে মিউনিখ বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া খেলোয়াড়দেরও একজন ছিলেন তিনি। ওই ঘটনার আট বছর পরই বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। পরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপিয়ান কাপও জয় করেন। ইংল্যান্ডের হয়ে ১০৬টি ম্যাচ খেলে ৪৯টি গোল করেছিলেন তিনি, যা সেই সময় ছিল একটি রেকর্ড।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে