
রাজনীতিকদের গোপন তথ্য জানতে প্রায় তিন দশক ধরে বহু নারীর সঙ্গে প্রতারণা করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা পুলিশ। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে।
গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, রাজনৈতিক কোনো দল বা ব্যক্তির ওপর নজরদারি করতে খুঁজে বের করা হতো তাঁদের নারী বন্ধু, সহকর্মী বা পরিবারের নারী সদস্যদের। এরপর নিজের পরিচয় গোপন করে টার্গেট করা ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেন পুলিশ সদস্যরা। এমনকি যৌন সর্ম্পকেও জড়িয়ে পড়তেন। জ্যাকি নামে ভুক্তভোগী এক নারী মুখ খুলেছেন গার্ডিয়ানের কাছে। তিনি বলেন, বব ল্যামবার্ট নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তাঁদের সন্তান জন্মের পর হঠাৎ বিদেশ চলে যান বব। বলে যান, এই মুহূর্তে দেশ ছেড়ে পালাতে না পারলে তাঁকে গ্রেপ্তার হতে হবে। সেই ঘটনার ২০ বছর পর জ্যাকি জানতে পারেন তাঁর সন্তানের বাবা নিজেই পুলিশ।
এখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। সরকারি মদদে এ ধরনের কর্মকাণ্ডকে ঘৃণ্য বলে আখ্যা দিচ্ছেন নেটিজেন ও বিশ্লেষকেরা। এ ইস্যুতে ব্যাপক জনরোষের মুখে তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে ব্রিটেন সরকার।
ব্রিটিশ পুলিশও স্বীকার করেছে এ অভিযোগ। তাঁদের কেউ কেউ জানান, লিঙ্গবৈষম্য আর নারীবিদ্বেষী মনোভাবেরই ফসল এমন অপমানজনক, প্রতারণামূলক ও কৌশলী অভিযান। অভিযানের তদারকিতে থাকা কর্মকর্তারাও এসব জানতেন বলে জানিয়েছেন তাঁরা। মূলত ১৯৬৮ সালে শুরু হয় তদন্তের নামে এই ঘৃণ্য চর্চা। অব্যাহত ছিল ২০১০ সাল পর্যন্ত। এখন পর্যন্ত জানা গেছে জড়িত ২৫ জন কর্মকর্তার নাম। যাদের মধ্যে দু’জন আবার নারী। দীর্ঘ ৩০ বছরে দু’টি স্কোয়াডের অধীনে ১ হাজারটির বেশি রাজনৈতিক গোষ্ঠীর ওপর এ ধরনের গুপ্তচরবৃত্তি চালিয়েছেন ১৩৯ জন কর্মকর্তা।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে