তীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।
সৌদি গেজেটের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে—পাইলট কীভাবে প্রতিকূল আবহাওয়ায়ও বিমানের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন। ঝড়ের প্রবল বাতাসের কারণে বিমানটি বেশ বাজেভাবে দুলছিল। তারপরও অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি নিরাপদে অবতরণ করান পাইলট।
জানা গেছে, ‘স্টর্ম বার্ট’ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ব্যাপক ক্ষতি করেছে। উত্তর ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত, বৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। নিউক্যাসল বিমানবন্দরের ফ্লাইটগুলো বেলফাস্ট এবং এডিনবরায় ঘুরিয়ে দেওয়া হয়। এ ছাড়াও অনেক রাস্তায় যান চলাচল বন্ধ এবং ট্রেনের পরিষেবাও বাতিল করা হয়।
ঝড়ের মতো প্রতিকূল পরিস্থিতিতে সৌদিয়া পাইলটের পেশাদারিত্ব এবং আত্মবিশ্বাসকে একটি অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৩ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে