
পোল্যান্ডের জনগণকে অপমান করে মন্তব্য না করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েস্কি। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মোরাভিয়েস্কি এ কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহখানেক আগে ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করেছে পোল্যান্ড। তবে দেশটি তার ভূখণ্ড ব্যবহার করে ইউরোপের অন্যান্য দেশে ইউক্রেনের শস্য রপ্তানি করার সুযোগ অব্যাহত রেখেছে। তার পরও জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়া কৃষ্ণসাগরে অবরোধ আরোপ করায় কিয়েভ স্থলপথ ধরে শস্য রপ্তানি অব্যাহত রাখার চেষ্টা করছিল। কিন্তু আমাদের আশপাশের রাজনৈতিক শক্তিগুলো এই অবস্থায় রাশিয়ার লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করছে।’
জেলেনস্কির এমন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মোরাভিয়েস্কি। কারণ, রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই কিয়েভের অন্যতম মিত্র হিসেবে পাশে থেকে পোল্যান্ড এমনকি দেশটি ইউক্রেনের অন্যতম অস্ত্র সহযোগিতাদাতা দেশও ছিল।
মোরাভিয়েস্কি বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলে দিতে চাই, আর কখনোই পোলিশদের অপমান করে কথা বলবেন না। যেমনটা তিনি করেছেন জাতিসংঘের ভাষণের সময়।’ তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে কাজ করে যাচ্ছেন।’
এর আগে গতকাল শুক্রবার পোল্যান্ডের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, শস্য আমদানি নিয়ে পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার বিরোধ-উত্তেজনা কমানোর আপাতত পদক্ষেপে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে না।
এক ব্যবসায়ী সম্মেলনে আন্দ্রেজ দুদা বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে, ইউক্রেন থেকে পোল্যান্ডের বাজারে শস্য সরবরাহ নিয়ে সৃষ্ট বিরোধ সামগ্রিক পোলিশ-ইউক্রেনীয় সম্পর্কের একটি অংশ। তবে আমি বিশ্বাস করি, এটি দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, তাই আমাদের মধ্যে বিষয়টি সমাধান করা দরকার।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৭ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে