ইউক্রেনের জন্য সামরিক সরঞ্জাম ও অস্ত্র কেনার জন্য নগদ অর্থসহ ৬৮ কোটি ডলারের সামরিক সহায়তা তহবিল বরাদ্দ করেছে সুইডেন। আজ মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এ নিয়ে ১৫তম বারের মতো ইউক্রনের জন্য আর্থিক সহায়তা বরাদ্দ করল সুইডেন। আজ পর্যন্ত এটি সুইডেনের দেওয়া সবচেয়ে বড় আর্থিক প্যাকেজ। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ অভিযান শুরুর পর নরডিক দেশটি মোট ২৮৮ কোটি ১৬ লাখ ৬১ হাজার ডলারের সহায়তা সরবরাহ করেছে।
সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইউক্রেনকে যত দিন প্রয়োজন, তত দিন সমর্থন দিয়ে যাব।’
এই প্যাকেজে ১৯ কোটি ২১ লাখ ডলার সমমূল্যের গোলাবারুদসহ অ্যান্টি–এয়ারক্রাফট আর্টিলারি ও রাইফেল রয়েছে বলে জানায় সুইডেন। এর মধ্যে সামুদ্রিক আক্রমণকারী জাহাজ ও অন্যান্য জাহাজ এবং মাইন এবং সাবসি ড্রোনের মতো ডুবো অস্ত্রও রয়েছে।
এই প্যাকেজের অংশ হিসেবে সুইডেন আন্তর্জাতিক ইউক্রেন তহবিলের মাধ্যমে সরঞ্জাম কেনার জন্য নগদ অর্থ সরবরাহ করবে। এ ছাড়া প্রায় ১০টি নতুন সাঁজোয়া যুদ্ধযান কেনার জন্য ৯ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ডলার সরবরাহ করছে দেশটি। এ যুদ্ধ যানগুলো ২০২৬ সাল নাগাদ ইউক্রেনকে সরবরাহ করা হবে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৩ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে