
নিজেদের মধ্যে আবারও যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। এবার দুপক্ষ থেকে ১০৩ জন করে মোট ২০৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে। গতবারের মতো এবারও যুদ্ধরত দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর ও উন্নত দেশ সংযুক্ত আরব আমিরাত।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চল থেকে বন্দী হওয়া রাশিয়ার ১০৩ জন সেনাসদস্যকে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের মুক্তির বিনিময়ে ১০৩ জন ইউক্রেনীয় সৈন্যকে মুক্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা সফলভাবে রাশিয়ার বন্দিদশা থেকে ইউক্রেনে আরও ১০৩ জন যোদ্ধাকে ফিরিয়ে এনেছি।’
তিনি বলেন, মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয়দের মধ্যে ৮২ জন প্রাইভেট ও সার্জেন্ট এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনী, ইউক্রেনের ন্যাশনাল গার্ড, সীমান্তরক্ষী ও পুলিশের ২১ জন কর্মকর্তা রয়েছেন।
এ নিয়ে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর অষ্টমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই ধরনের যুদ্ধবন্দী বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করল আরব আমিরাত। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছে উপসাগরীয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত আগস্টে প্রত্যেক পক্ষ থেকে ১১৫ জন যুদ্ধবন্দী বিনিময় করেছিল রাশিয়া ও ইউক্রেন। সেবারও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার আরব আমিরাত জানিয়েছে, তাদের মধ্যস্থতা প্রচেষ্টায় এখন পর্যন্ত মোট ১ হাজার ৯৯৪ জন যুদ্ধবন্দী মুক্তি পেয়েছেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে