রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর কারণ জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আকস্মিক মৃত্যু হয় তার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নাভালনির মৃত্যুর কারণ ও ঘটনার বিবরণ তাঁর মাকে জানিয়েছে রাশিয়ার ইয়ামালো-নেনেতেস কারাগার কর্তৃপক্ষ। মৃত্যুর কারণ হিসেবে তাঁরা ‘সাডেন ডেথ সিন্ড্রোম’—কে উল্লেখ করেছে। যার অর্থ তার মৃত্যুটা আকস্মিকভাবে হয়েছে।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সাডেন ডেথ সিন্ড্রোম হলো একটি বিশেষ অবস্থা। এই সময় আক্রান্ত ব্যক্তির হার্ট অ্যাটাক হয় এবং কোনো লক্ষণ ও কারণ ছাড়া মৃত্যু হয়। কিন্তু সাডেন ডেথ সিন্ড্রোম হলে হার্ট অ্যাটাকের কারণ জানা যায় না।
সাধারণত হার্ট অ্যাটাক হলে হার্টে ও শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এতে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং ব্রেন সজাগ থাকার জন্য কোনো অক্সিজেন পায় না।
রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির জীবনের শেষ মুহূর্তের বিবরণ দিয়েছে ইয়ামালো-নেনেত্স কারা কর্তৃপক্ষ। এই কারাগারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
শুক্রবার এক বিবৃতিতে ইয়ামালো-নেনেত্স কারা কর্তৃপক্ষ জানায়, ‘আজ ১৬ ফেব্রুয়ারি শুক্রবার পেনাল কলোনি নাম্বার ৩ ’—র বন্দি অ্যালেক্সেই নাভালনি সকালে হাঁটার পর হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই সংজ্ঞা হারিয়ে ফেলেন।’
‘তাৎক্ষণিকভাবে কারাগারের মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেয়, কিন্তু ততে অবস্থার উন্নতি না হওয়ায় কারগারের অ্যাম্বুলেন্স টিমের ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসাসেবা প্রদান করেন। কিন্তু তাতেও কাজ হয়নি। সংজ্ঞা হারানোর অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অ্যাম্বুলেন্স টিমের ডাক্তাররা।’

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে