সুইডেনের কট্টর ডানপন্থী রাজনীতিবিদ ও ক্ষমতাসীন সরকারের মিত্র জিমি অ্যাকেসন সম্প্রতি দেশটিতে নতুন মসজিদ নির্মাণের ওপর নিষেধাজ্ঞা এবং পুরোনোগুলো ভেঙে ফেলার প্রস্তাব করেছিলেন। তবে এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। যেকোনো ধরনের উপাসনালয় ভেঙে ফেলার বিরোধিতা করেছেন তিনি।
এ বিষয়ে আজ সোমবার আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জিমি অ্যাকেসন গত সপ্তাহেই একটি প্রস্তাব তুলে ধরেন। সে সময় তিনি বলেন, ‘দীর্ঘ মেয়াদে আমাদের উচিত সেসব মসজিদ ধ্বংস শুরু করা—যেখান থেকে গণতন্ত্রবিরোধী, সুইডিশবিরোধী, সমকামী ও ইহুদিবিরোধী প্রচারণা তৈরি হচ্ছে।’ এ সময় তিনি নতুন কোনো মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছিলেন।
তবে অ্যাকেসনের এমন আহ্বান প্রত্যাখ্যান করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যম টিটি নিউজওয়্যারকে তিনি বলেন, ‘সুইডেনে আমরা ধর্মীয় উপাসনালয়গুলো ধ্বংস করি না। যারা ইহুদিবিদ্বেষ প্রকাশ করে বা মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন করে তারা আমাদের নিজের দেশের মানুষকে আঘাত করছে এবং আন্তর্জাতিকভাবে সুইডেন ও সুইডিশ স্বার্থের ক্ষতি করছে।’
অ্যাকেসনের বক্তব্যকে সুইডেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির উচ্চপর্যায়ের সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞ ম্যাগনাস র্যানস্টর্প। তিনি বলেন, ‘এটি সুইডেনের বিরুদ্ধে নিরাপত্তা হুমকির অবনতি ঘটাতে পারে এবং সুইডেনকে ইসলামবিরোধী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। আমরা এখনো ন্যাটোতে যোগদান করিনি এবং এরদোয়ান এই মন্তব্যটি আমলে নিতে পারে।’
অ্যাকেসনের মন্তব্য সুইডেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টিকে জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছিলেন তুরস্কে দায়িত্ব পালন করা দেশটির সাবেক রাষ্ট্রদূত মাইকেল সাহলিনও। গত বছরের মে মাসে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের অনুরোধ জানিয়েছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সেই সময় কোরআন পোড়ানোসহ মুসলিমবিদ্বেষী বিভিন্ন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে সুইডেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিরোধিতা করেছিলেন। এ অবস্থায় অ্যাকেসনের মন্তব্যটি ন্যাটোতে সুইডেনের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে নতুন বাধা হিসেবে আবির্ভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৯ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে