মার্লবোরো সিগারেটের উৎপাদক প্রতিষ্ঠান ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল (পিএমআই)। বুধবার বিবিসি জানিয়েছে, এই সংস্থাটি তার মালিকানায় থাকা যুক্তরাজ্য-ভিত্তিক একটি ইনহেলার কোম্পানি কেনা দামের চেয়েও অনেক কম দামে বিক্রি করে দিয়েছে।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের মালিকানায় থাকা ইনহেলার কোম্পানি ভেকচুরা গ্রুপকে (Vectura Group) মাত্র ১৫ কোটি পাউন্ডে বিক্রি করা হয়েছে। অথচ তিন বছর আগেই এক বিলিয়ন পাউন্ডের বেশি মূল্য দিয়ে এই কোম্পানিটি কিনেছিল পিএমআই।
ভেকচুরা কোম্পানি হাঁপানির মতো ফুসফুসের অবস্থার চিকিৎসার জন্য ইনহেলার তৈরি করে। তবে সাম্প্রতিক সময়ে এই কোম্পানিটি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল কিনে নিলে অনেকেই এই সিদ্ধান্তকে ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করেন। তবে পিএমআই কোম্পানি বরাবরই দাবি করে এসেছে, তারা সিগারেট এবং ভ্যাপিংয়ের মতো ধূমপান মুক্ত ব্যবসার দিকে সরে যাওয়ার কৌশল হিসেবেই ইনহেলার কোম্পানি কিনে নিয়েছে।
বুধবার ইলেকট্রনিকস ফার্ম মোলেক্স এশিয়া হোল্ডিংসের কাছে ভেকচুরা গ্রুপ বিক্রির ঘোষণা দিয়ে ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল বলেছে, এই সিদ্ধান্ত কিছু বাহ্যিক সীমাবদ্ধতা এবং আমাদের মালিকানার জন্য অযৌক্তিক সমালোচনার বোঝা থেকে ভেকচুরাকে মুক্তি দিয়েছে।
ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের বস জ্যাসেক ওলক্যাক জানিয়েছেন, ভেকচুরা গ্রুপ কিনে নেওয়া সিদ্ধান্তটি একটি ধূমপান মুক্ত বিশ্বের দিকে পিএমআই-এর সরে যাওয়ার অংশ ছিল। ২০৩০ সালের মধ্যে সিগারেট নয় এমন পণ্য থেকে দুই-তৃতীয়াংশ বিক্রি চায় তাঁর কোম্পানি।
তবে সিগারেট বিক্রি করে এখনো বিলিয়ন পাউন্ড উপার্জনের কথা বিবেচনা করা পিএমআই কোম্পানির প্রতিশ্রুতির আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছে স্বাস্থ্য সম্পর্কিত কিছু দাতব্য সংস্থা। গত জুনের শেষ থেকে তিন মাসের জন্য কোম্পানিটির ৭১৯ কোটি পাউন্ড বিক্রির মধ্যে ৬০ শতাংশই এসেছে সিগারেট থেকে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে