ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে ৩৫ অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে। তাঁরা সবাই বাংলাদেশি। স্থানীয় সময় সোমবার (২০ মে) ভোরে তাঁদের অন্ধকারে ভূমধ্যসাগরে ঢেউয়ের মধ্যে নৌকায় ভাসতে দেখা যায়।
মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমায় টহল দেওয়া ওশান ভাইকিং চ্যারিটি জাহাজের কর্মীরা এই বাংলাদেশিদের প্রথমে শনাক্ত করেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই বাংলাদেশিরা তিন দিন ধরে সাগরে নৌকায় ভাসছিলেন। লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ৬০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন তাঁরা। তাঁদের গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ।
ভোরের আলো ফুটতে শুরু করলে ওশান ভাইকিং উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেয় আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট। তাঁদের পানি, খাবার ও কম্বল দেওয়া হয়।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরএফসি) অপারেশনস ব্যবস্থাপক সারা মানসিনেলি এএফপিকে বলেন, ‘তাঁরা এখানে নিরাপদে আছেন। তাঁদের লিবিয়ায় ফিরিয়ে নেওয়া হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। যদিও তাঁরা বারবারই আমাদের জিজ্ঞেস করছিলেন, আপনারা কি আমাদের লিবিয়ায় ফেরত পাঠাচ্ছেন? তাৎক্ষণিকভাবে তাঁরা বুঝতে পারেননি আমরা কারা। তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।’
জাহাজটি এখন ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলীয় ওরতোনা বন্দরে যাচ্ছে। যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অনেকে ঘুমিয়ে পড়েন বলেও জানান উদ্ধারকারীরা।
ইতালির কট্টর ডানপন্থী সরকারের চালু করা নতুন নীতি অনুযায়ী, উদ্ধারকারী জাহাজগুলো একই সময়ে একটি অভিযানে অংশ নিতে পারবে এবং এরপর সোজা নির্ধারিত বন্দরে চলে যেতে হবে। জাহাজটি ওরতোনায় পৌঁছাতে আরও দুই দিনের বেশি সময় লাগবে।
উল্লেখ্য, চলতি মাসে রোম বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে। ফলে ইতালিতে এখন বাংলাদেশিরা কোনো ধরনের আশ্রয় প্রার্থনা করতে পারবেন না। সেই সঙ্গে সেখানে অবৈধভাবে বসবাসকারী এবং উদ্ধার হওয়া বাংলাদেশিদের ফেরত পাঠানোর সম্ভাবনাই বেশি।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, গত জানুয়ারি থেকে মধ্য ভূমধ্যসাগরে ৬২২ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। অভিবাসনপ্রত্যাশীদের জন্য রুটটিকে সবচেয়ে বিপজ্জনক বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে