
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগির মারা যাবেন এবং এরপর সব সংকট সমাধান হয়ে যাবে। এমনটাই বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক সম্প্রচারমাধ্যম ইউরোভিশন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জেলেনস্কি সাক্ষাৎকারে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতায় আছেন, তা থেকে তাঁকে বের করে আনা উচিত হবে না যুক্তরাষ্ট্রের।
জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময় এল, যার একদিন আগেই রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগরে জ্বালানি অবকাঠামোতে হামলা এবং শত্রুতা বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে রাজি হয়েছে।
প্যারিস সফরের সময় জেলেনস্কি বলেন, ‘এই মুহূর্তে আমেরিকার পুতিনকে এই বিশ্বব্যাপী বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এটা বিপজ্জনক। এটা অন্যতম বিপজ্জনক মুহূর্ত।’
জেলেনস্কি বলেন, পুতিন ‘মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকতে’ চান এবং তাঁর উচ্চাকাঙ্ক্ষা শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ নয়, বরং তা ‘পশ্চিমের সঙ্গে সরাসরি সংঘাতের’ দিকেও নিয়ে যেতে পারে। জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে পুতিনের ওপর চাপ বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রুশ নেতা ইউরোপীয়-আমেরিকান জোটকে ভয় পান এবং এটিকে বিভক্ত করতে চান।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও যোগ করেন, পুতিন নিজের মৃত্যুকে খুবই ভয় পান। জেলেনস্কি বলেন, ‘তিনি শিগগিরই মারা যাবেন, এটা একটা বাস্তবতা এবং এরপর সবকিছু শেষ হয়ে যাবে।’
সৌদি আরবে রুশ প্রতিনিধিদের সঙ্গে সর্বশেষ দফা আলোচনার পর দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সীমিত যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে রাশিয়ার ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘কৃষি ও সার রপ্তানির জন্য বিশ্ববাজারে রাশিয়ার প্রবেশাধিকার পুনরুদ্ধার, সামুদ্রিক বিমা খরচ কমানো এবং এই ধরনের লেনদেনের জন্য বন্দর ও পেমেন্ট সিস্টেমে প্রবেশাধিকার বাড়াতে সাহায্য করবে।’
আলোচনা চলাকালে রাশিয়ার কাছ থেকে কোনো ছাড় আদায় করা হয়েছে বলে মনে হয় না। ইউক্রেন এর আগে, গত ১১ মার্চ ওয়াশিংটনের পক্ষ থেকে ৩০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছিল, তবে মস্কো তা প্রত্যাখ্যান করে।
জেলেনস্কি বলেন, কৃষ্ণ সাগরের সীমিত যুদ্ধবিরতি ‘অবশ্যই যুদ্ধ শেষ করার দিকে একটি পদক্ষেপ’ তবে তিনি সীমাহীন শত্রুতা বন্ধে ইউক্রেনের অঙ্গীকারের ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।’

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে