শেনজেন অঞ্চলে আংশিক প্রবেশ ঘটল বুলগেরিয়া ও রোমানিয়ার। তবে কেবল সাগর ও আকাশপথেই বাকি শেনজেন দেশগুলোর সঙ্গে আপাতত যুক্ত হতে পারছে তারা। অর্থাৎ, এই পথগুলোতে দেশ দুটির নাগরিকেরা বিনা ভিসাতেই শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের এক দশকের বেশি সময় পর আজ রোববার আংশিকভাবে হলেও ইইউর অন্য সদস্যদের সঙ্গে ভিসামুক্ত শেনজেন এলাকায় যুক্ত হলো বুলগেরিয়া ও সুইডেন।
অর্থাৎ, এখন থেকে সমুদ্র বা আকাশপথে ভ্রমণের সময় ভিসা ছাড়াই এ দুটি পূর্ব ইউরোপীয় দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের বাকি অংশগুলোর মধ্যে যাতায়াত করা সম্ভব হবে দর্শনার্থীদের পক্ষে।
এসব তথ্য জানা যায় ফ্রান্সের সংবাদসংস্থা এএফপির এক প্রতিবেদনে।
অস্ট্রিয়ার ভেটোয় স্থল পথে এখনো শেনজেনে যুক্ত হতে পারেনি বুলগেরিয়া ও সুইডেন। কারণ হিসেবে বলা হয়, স্থলপথে এই দেশগুলো হয়ে সহজে ইউরোপীয় নন এমন অভিবাসীরা ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোতে পৌঁছে যেতে পারবেন।
‘এটি দুই দেশের জন্যই একটি বড় সাফল্য।’ গত শনিবার বলেন ইইউর প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। তিনি আরও বলেন, ‘এটি এই এলাকার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। অবাধ চলাচলের জন্য বিশ্বের বৃহত্তম এলাকা এটি। আমরা সবাই মিলে আমাদের সমস্ত নাগরিকের জন্য একটি শক্তিশালী, আরও ঐক্যবদ্ধ ইউরোপ তৈরি করছি।’
ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
এ বছরের শেষ নাগাদ শেনজেনের পুরো সদস্য হওয়ার প্রত্যাশা করছে দেশ দুটি। তারা ছাড়া ইইউভুক্ত বাকি সব দেশই শেনজেন অঞ্চলের পুরো সুবিধা ভোগ করে। এমনকি তাদের পরে ইইউর সদস্য হওয়া ক্রোয়েশিয়াও গত বছরের জানুয়ারি থেকে পুরোপুরিভাবে শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হয়ে গেছে।
রোমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কাতালিন প্রেতোইও দেশটির সংবাদমাধ্যম নিউজ রোকে বলেন, একাধিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে স্থল সীমান্তে (শেনজেনে) যোগদানের চেষ্টা অব্যাহত রয়েছে।
রোমানিয়ার ট্রাকচালকেরা তাঁদের ইউরোপীয় প্রতিবেশীদের সঙ্গে স্থল সীমান্তজুড়ে ভিসামুক্ত ভ্রমণের সুবিধার জন্য দেশের সরকারকে চাপ দিচ্ছেন। কারণ তাঁদের এখন দীর্ঘ লাইনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
রোমানিয়ার প্রধান রোড ট্রান্সপোর্ট ইউনিয়ন ইউএনটিআরআর জানিয়েছে, হাঙ্গেরি সীমান্তে গড়ে ষোলো ঘণ্টা দাঁড়াতে হয় গাড়িগুলোকে।
ইউএনটিআরআর সেক্রেটারি জেনারেল রাদু দিনেস্কু বলেন, ‘সীমান্তে দীর্ঘ অপেক্ষার কারণে প্রতি বছর সড়কপথ ব্যবহারকারীরা শত শত কোটি ইউরো হারাচ্ছে।’
বুলগেরিয়ান ব্যবসায়ীরাও তাঁদের হতাশা প্রকাশ করেছেন। বুলগেরিয়ান ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল অ্যাসোসিয়েশনের (বিআইসিএ) ভাসিল ভেলেভ বলেন, ‘বুলগেরিয়ান পণ্যের মাত্র ৩ শতাংশ আকাশ ও সমুদ্রপথে পরিবহন করা হয়, বাকি ৯৭ শতাংশ স্থলপথে।’

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে