ঈশ্বরকে নিয়ে রসিকতা করা কোনো ব্যাপার না, যতক্ষণ না এটি আক্রমণাত্মক হয়ে ওঠে। শুক্রবার ভ্যাটিকান সিটিতে সারা বিশ্ব থেকে আগত শতাধিক কমেডিয়ান, অভিনেতা ও লেখকের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানে এমন মতামত দেন খ্রিষ্ট ধর্মীয় প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাটিকানের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ওপি গোল্ডবার্গ, জিমি ফ্যালন, কোনান ও’ব্রায়ান, ক্রিস রক এবং স্টিফেন কোলবার্টের মতো মার্কিন শোবিজ তারকারা উপস্থিত ছিলেন। তবে অতিথিদের মধ্যে দুই-তৃতীয়াংশই ছিলেন ইতালিয়ান।
অনুষ্ঠানে ইতালিয়ান ভাষায় পোপ বলেন, ‘আমরা কি ঈশ্বরকে নিয়ে হাসাহাসি করতে পারি? অবশ্যই। এটা কোনো ধর্মদ্রোহিতা নয়। আমরা আমাদের ভালোবাসার মানুষদের নিয়ে যেভাবে রঙ্গ-তামাশা করি, সেভাবেই এটি হওয়া উচিত।’
একটি ভালো রসিকতার উদাহরণ দিতে গিয়ে পোপ বলেন, ‘রসিকতা আক্রমণাত্মক বা অমানবিক হয় না। কিংবা এটি মানুষকে খাটোও করে না।’
পোপের এসব মন্তব্য এমন এক সময় এল যখন তাঁর বিরুদ্ধে সমকামী মানুষদের নিয়ে অবজ্ঞাসূচক শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে দুঃখপ্রকাশ করে ক্ষমাও চেয়েছেন তিনি।
ঈশ্বরকে নিয়ে রসিকতার বিষয়ে পোপের ভাষ্যটি হলো—কেউ যখন কোনো মানুষের মুখে হাসি ফোটান, তখন তিনি আসলে ঈশ্বরকেও হাসান।
অনুষ্ঠানে ৮৭ বছর বয়সী পোপ ৩০ মিনিটের বক্তব্য শেষে সব অতিথির সঙ্গে কুশল বিনিময় করেন, সেলফি তোলেন। এ সময় অতিথিদের সঙ্গে অনেক হাসি-ঠাট্টায়ও মেতে ওঠেন তিনি। অতিথিদের অনেকেই তাঁকে নানা ধরনের উপহার সামগ্রী দেন। এসব উপহারের মধ্যে এক বোতল ইতালিয়ান মদও ছিল।
অনুষ্ঠানে অংশ নেওয়া মার্কিন টিভি উপস্থাপক ও’ব্রায়ান বলেন, ‘হ্যা এটা খুব সংক্ষিপ্ত সময়ের আড্ডা। তবে পোপের ইতালিয়ান ভাষা আমি কিছুই বুঝিনি।’ ও’ব্রায়ান অবশ্য জানিয়েছেন, পোপের কথাগুলো ইংরেজিতে অনুবাদের মাধ্যমে তাঁরা আসলে ঠিকই বুঝে নিয়েছেন। আর পোপের সঙ্গে হাত মেলানোর জন্য লাইনে দাঁড়ানোর বিষয়টিকে তিনি সান্তা ক্লজের সঙ্গে দেখা হওয়ার জন্য শিশুদের অপেক্ষার সঙ্গে তুলনা করেছেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে