বিখ্যাত ফরাসি শিল্পী বেন ৮৮ বছর বয়সে মারা গেছেন। স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর পরপরই তিনি তাঁর নিজের জীবনও কেড়ে নিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে বেন ও তাঁর স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত বুধবার ওই বিবৃতিতে জানানো হয়, বেনের স্ত্রী ও দীর্ঘদিনের সঙ্গী অ্যানি ভাটিয়ার সেদিন ভোর ৩টার দিকে স্ট্রোক করে মারা যান। এ ঘটনায় মুষড়ে পড়েছিলেন বেন। স্ত্রীকে ছাড়া জীবনকে উপলব্ধি করতে অক্ষম ছিলেন তিনি। তাই দক্ষিণ ফ্রান্সে অবস্থিত নিজেদের বাসভবনে অ্যানির মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের জীবনের ইতি টানার হৃদয় বিদারক সিদ্ধান্ত নেন ফরাসি শিল্পী।
বেনের পারিবারিক গ্যালারির জন্য নিবেদিত একটি ফেসবুক পেজে ওই বিবৃতি প্রকাশ করা হয়। বেন ও অ্যানির মধ্যে গভীর আত্মিক বন্ধনের কথা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিভাবানেরা কখনোই একা থাকে না।’
সিএনএন জানায়, বেন তথা বেঞ্জামিন ভাটিয়ার ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। অ্যানির সঙ্গে প্রায় ৬০ বছরের দাম্পত্য জীবন ছিল তাঁর। আধুনিক শিল্পে স্বতন্ত্র শৈলীতে কালো পটভূমির ওপর তাঁর শিশুসুলভ আনাড়ি লেখায় বিভিন্ন স্লোগান বিশ্বজুড়ে শিল্প সমঝদার ব্যক্তিদের বিমোহিত করেছিল। নিজের বিখ্যাত শৈল্পিক প্রচেষ্টার বাইরে পারফরমেটিভ শিল্পের জন্য স্বীকৃত ছিলেন তিনি।
ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক ও মিসরে শৈশব কেটেছে বেনের। পরে ১৯৪৯ সালে ফ্রান্সের নিস শহরে বসবাস শুরু করেন। বাকি জীবন তিনি এই শহরেই কাটিয়ে দিয়েছেন। তিনি ছিলেন স্বশিক্ষিত শিল্পী। ১৯৫০-এর দশকের শেষ দিকে তাঁর সৃজনশীল যাত্রা শুরু হয়েছিল। নিস শহরে তিনি একটি স্টোর প্রতিষ্ঠা করেছিলেন। এই স্টোর শুধু শিল্প প্রদর্শনীর স্থান হিসেবেই নয়, শৈল্পিক সহযোগিতার নানা কার্যক্রম এবং বক্তৃতার কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল।
১৯৬০-এর দশকে ফ্লাক্সাস শিল্প আন্দোলনের আলোকবর্তিকা হিসেবে বিবেচনা করা হয় বেনকে। শিল্পের জন্য একটি কৌতুকপূর্ণ এবং পরীক্ষামূলক পদ্ধতি গ্রহণ করেছিলেন তিনি।
বেনের মৃত্যুর খবরটি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যথিত করেছে। ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ থেকেও তাঁর মৃত্যুতে শোক বার্তা প্রকাশিত হয়েছে। এই বার্তায় তাঁকে ফ্রান্সের অন্যতম জনপ্রিয় শিল্পী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
ফ্রান্সের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট থেকে শুরু করে সিডনির নিউ সাউথ ওয়েলসের আর্ট গ্যালারিও বেনের হস্তাক্ষর শিল্প দ্বারা সজ্জিত হয়েছে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে