বিশ্বের বিভিন্ন দেশের বহুমাত্রিক নিষেধাজ্ঞা, চাপ প্রয়োগ, অনুরোধ, ফোনালাপ সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা করা থেকে বিরত রাখা যায়নি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ একাদশ দিনে গড়িয়েছে। রুশ প্রেসিডেন্টকে যুদ্ধ থেকে ফিরিয়ে আনতে এখনো চেষ্টা করে যাচ্ছেন বিশ্বনেতারা। এমন পরিস্থিতিতে ভ্লাদিমির পুতিনকে চাপে রাখতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ছয়টি দফা পেশ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী বরিস জনসনের ছয়টি দফা হচ্ছে:
১. ইউক্রেনের জন্য বিশ্বনেতাদের একটি ‘আন্তর্জাতিক মানবিক জোট’ গঠন করা উচিত।
২. ইউক্রেনীয়রা আত্মরক্ষার চেষ্টা করছেন। তাদের সর্বাত্মক সমর্থন করা উচিত।
৩. রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে।
৪. ইউক্রেনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই কাজ করতে হবে।
৫. যুদ্ধের কূটনৈতিক নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে, তবে সেটা করতে হবে ইউক্রেনের বৈধ সরকারকে সঙ্গে নিয়েই।
৬. ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে হবে।
আগামীকাল সোমবার ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন বরিস জনসন। সেখানে ইউক্রেন ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে