রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে নিরাপত্তার বিষয়টি সামনে এনে নিকাব নিষিদ্ধ করা হয়েছে। মূলত দাগেস্তানের বিভিন্ন সিনাগগ ও চার্চে সন্ত্রাসী হামলার মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার দাগেস্তানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এই নির্দেশ জারি করে। নিকাব হলো এমন কিছু বস্ত্র, যা নারীদের চোখ ছাড়া পুরো শরীর ঢেকে রাখে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দাগেস্তানের বিভিন্ন সিনাগগ ও চার্চে সন্ত্রাসী হামলার মুখে সাময়িকভাবে নিকাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাগেস্তানের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, দাগেস্তানের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা বলেছে, ‘এই নিকাব বিদ্যমান হুমকি দূর না হওয়া পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধ।’
এর আগে, গত জুন মাসে সন্ত্রাসবাদীরা দাগেস্তানের দুটি শহরে একযোগে দুটি গির্জা, দুটি সিনাগগ ও একটি পুলিশ চৌকিতে হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করে। এসব হামলার তিন মাস আগে, মস্কোর উপকণ্ঠের একটি কনসার্ট হলে ইসলামিক স্টেটসে (আইএস) জঙ্গিদের হামলায় ১৪০ জনের বেশি নিহত হয়। যা রাশিয়ায় প্রায় দুই দশকের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা।
অবশ্য দাগেস্তানে গত মাসে যেসব হামলা হয়েছে, সেসব হামলার উদ্দেশ্য, হামলাকারীদের পরিচয় খুব একটা প্রকাশ পায়নি এখনো। তবে ১৯৯০–এর দশক থেকে ২০০০–এর দশক পর্যন্ত উত্তর ককেশাসে অবস্থিত এই রাজ্যটিতে যে ধরনের বিদ্রোহী তৎপরতা ছিল, তার সঙ্গে এসব হামলার কিছুটা মিল আছে। তবে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন দাগেস্তানে নতুন করে বিদ্রোহের আশঙ্কা উড়িয়ে দিয়েছে।
এর আগে, ১৯৯০–এর দশকে মস্কো দাগেস্তানের মুসলিম প্রতিবেশী রাজ্য চেচনিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দুটি যুদ্ধ করেছে। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে সময় প্রথমবার দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর সেই যুদ্ধে বিদ্রোহ দমনের দাবি করেছিলেন।
উল্লেখ্য, দাগেস্তান থেকে অনেকেই সন্ত্রাসবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটসের হয়ে লড়াই করতে সিরিয়ায় গিয়েছিলেন বলেও জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে