নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০২০ সালের জুনে লকডাউনের সময় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক জন্মদিনের পার্টিতে অংশ নেওয়ায় জরিমানার মুখোমুখি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তাঁর স্ত্রী ক্যারি জনসনকে এবং অর্থমন্ত্রী রিশি সুনাক। এ ঘটনার কারণে তিনজনই ক্ষমা চেয়েছেন। ক্ষমাই যথেষ্ট নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধীরা। কিন্তু পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বরিস জনসন এবং রিশি সুনাক।
ডাউনিং স্ট্রিটের পার্টিতে অংশ নেওয়ার তথ্য প্রকাশ হওয়ার পর থেকেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়। তিনি এবং অর্থমন্ত্রী রিশি সুনাক এ নিয়ে জনগণকে মিথ্যা বলছেন বলে দাবি করেন বিরোধী দলের নেতারা।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। তখন দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ নতুন নয়। ২০২০ সালে তিনি ১০ ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করেছেন বলে অভিযোগ আছে জনসনের বিরুদ্ধে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে