ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা আজভ সাগরের ওপর একটি রাশিয়ান গুপ্তচর বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। এটিকে মস্কোর বিমান শক্তির জন্য একটি বড় আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন বিশ্লেষকেরা।
আজ সোমবার রাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ গুপ্তচর বিমান ভূপাতিত করার বিষয়ে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি। তিনি জানান, ইউক্রেনের বিমানবাহিনী একটি এ-৫০ দূরপাল্লার রাডার শনাক্তকারী বিমান এবং একটি আইএল-২২ এয়ার কন্ট্রোল সেন্টারকে ধ্বংস করেছে। এ-৫০ বিমান আকাশ প্রতিরক্ষা শনাক্ত করে এবং রাশিয়ান জেট বিমানের লক্ষ্যবস্তু সমন্বয় করে।
বর্তমানে দক্ষিণ-পূর্বাঞ্চল দিয়ে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হওয়ার জন্য সংগ্রাম করছে ইউক্রেনের বাহিনী।
গত বছরের ২৩ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ব্রিফিংয়ে বলা হয়েছিল, রাশিয়ার ‘সম্ভবত’ ছয়টি অপারেশনাল এ-৫০ বিমান সক্রিয় আছে। বিমানগুলো তৈরি করতে কয়েক মিলিয়ন ডলার খরচ হতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তারা এ-৫০ বিমান ভূপাতিত করার বিষয়ে ইউক্রেনের দাবিটির সত্যাসত্য নিরূপণ করতে পারেননি। এ সম্পর্কে রুশ কর্মকর্তারা দাবি করেছেন, বিমান ধ্বংসের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে রাশিয়ার এক যুদ্ধপন্থী ভাষ্যকারকে বলতে শোনা গেছে—এ-৫০ বিমানের ক্ষতি হবে তাৎপর্যপূর্ণ।
একটি জনপ্রিয় সামরিক চ্যানেল ‘রাইবার’ বলেছে, যদি রাশিয়ান ক্ষয়ক্ষতির বিষয়ে ইউক্রেনের তথ্য সত্যি হয়, তবে এটি রাশিয়ান বিমানবাহিনীর জন্য আরেকটি কালো দিন হবে।
এর আগে ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল জালুঝনি টেলিগ্রামে বলেন, ইউক্রেনের বিমানবাহিনী ইউক্রেনের দক্ষিণ-পূর্বে আজভ অঞ্চলে একটি অপারেশন চমৎকারভাবে পরিকল্পনা ও পরিচালনা করেছে।
ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক একটি টেলিগ্রাম পোস্টে বিমানটি ভূপাতিত করার বিষয়ে মন্তব্য করেছেন। তবে বিস্তারিত জানাননি।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৪ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে