
আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে একটি প্রাইভেট জেট দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন রাশিয়ার এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী। আশঙ্কা করা হচ্ছে, তাঁরা দুজনই নিহত হয়েছেন। ৬৫ বছর বয়সী ব্যবসায়ী আনাতোলি ইভসিউকভ পুতিনঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। অর্থনীতিতে অবদানের জন্য পুতিন সরকার তাঁকে পুরস্কৃতও করেছিল। স্ত্রীসহ তাঁকে বহনকারী বিমানটির পাইলটসহ বাকি চার আরোহীকে তালেবান কর্তৃপক্ষ জীবিত উদ্ধার করেছে।
দ্য নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার উত্তর-পূর্ব আফগানিস্তানের বাদাখশান প্রদেশের কুফ আব জেলায় বিধ্বস্ত হয় ডাসাল্ট ফ্যালকন-১০ মডেলের ওই বিমান। রাশিয়ার রাষ্ট্রীয় এবং স্বাধীন গণমাধ্যমগুলোর প্রকাশিত ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে বাতাসে ধোঁয়া উঠছে।
ব্যবসায়ী ইভসিউকভ রাশিয়ার রোস্তভ অঞ্চলের ভলগোডনস্কের বাসিন্দা। ওই অঞ্চলের একাধিক শপিং সেন্টারের মালিক তিনি। ২০১৪ সালে স্থানীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখার জন্য পুতিন-নিযুক্ত আঞ্চলিক গভর্নরের কাছ থেকে পুরস্কৃত করা হয়েছিল তাঁকে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভলগোডনস্কে অন্তত তিনটি মার্কেটের মালিক ছিলেন ইভসিউকভ। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, তাঁর নির্দেশে ৪৮ হাজার বর্গফুট আয়তনবিশিষ্ট একটি শপিং কমপ্লেক্সও নির্মাণাধীন ছিল।
ক্রেমলিন নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ইজভেস্টিয়া জানিয়েছে, ভাড়া করা ওই বিমানে ইভসিউকভের সঙ্গে তাঁর স্ত্রী আন্নাও ছিলেন। তাঁরা থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে রাশিয়ায় ফিরে যাচ্ছিলেন। থাইল্যান্ডে একটি বিলাসবহুল অবকাশ যাপনের সময় রহস্যময় সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন আন্না। তাই তাঁকে জরুরি ভিত্তিতে রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল।
আফগানিস্তানে রুশ দূতাবাসের বরাত দিয়ে রাশিয়ার কেন্দ্রীয় বিমান পরিবহন সংস্থা ওই দুর্ঘটনায় চারজনের বেঁচে থাকার খবরটি নিশ্চিত করে। এ বিষয়ে সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘স্থানীয় গ্রাউন্ড সার্চ অ্যান্ড রেসকিউ সার্ভিস ফ্যালকন-১০ বিমানটিকে খুঁজে পেয়েছে। বিমানটিতে থাকা ছয়জনের মধ্যে প্রাথমিকভাবে চারজন জীবিত (তবে বিভিন্ন আঘাতপ্রাপ্ত) উদ্ধার করা হয়েছে, দুজনের ভাগ্য জানার চেষ্টা চলছে।’
সিরেনা টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, জীবিতদের মধ্যে একজন ছিলেন ২৬ বছর বয়সী চিকিৎসাকর্মী ইগর সিরোভকিন। তিনি কাছাকাছি একটি গ্রামে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। তবে ভাষার ব্যবধানের কারণে শেষ পর্যন্ত তিনি অঙ্গভঙ্গি করে স্থানীয়দের সাহায্য চেয়েছিলেন। পরে তাঁকে তালেবান প্রতিনিধিদের কাছে নিয়ে যাওয়া হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ডবল ইঞ্জিনের ব্যর্থতার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য রাশিয়ার তদন্ত কমিটি একটি ফৌজদারি মামলা করেছে।
ইজভেস্টিয়া জানিয়েছে, বিমানটি তাজিকিস্তানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুখোমুখি বাতাসের কারণে জ্বালানি কমে যাওয়ার কথা জানায় এবং তাজিকের রাজধানী দুশানবের একটি বিমানঘাঁটিতে তাঁরা অবতরণের সিদ্ধান্ত নিয়েছিল।
ইউক্রেনে হামলার জের ধরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির বিভিন্ন মডেলের বিমানের খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করতে বেগ পেতে হচ্ছিল। সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের ঝামেলায় পড়ে বেশ কয়েকটি বিমান জরুরি অবতরণের পথ বেছে নিয়েছে বলেও জানা গেছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে