পার্লামেন্ট থেকে পদত্যাগের পর সাংবাদিকতায় ফিরছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির অন্যতম প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইলে কলামিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। এখন থেকে প্রতি শনিবার পত্রিকাটিতে তিনি কলাম লিখবেন বলে জানিয়েছে ডেইলি মেইল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কলামে যুক্তরাজ্যের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নানান পদক্ষেপ বিষয়ে জনসন তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলেই মনে করা হচ্ছে।
ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ব্যবসা বিষয়ে সবচেয়ে বুদ্ধিমান, মৌলিক ও খ্যাতিমান লেখকদের একজন বরিস। আপনি বরিস জনসনের ভক্ত হন বা না হন, ওয়েস্টমিনস্টারসহ (ব্রিটিশ পার্লামেন্ট) বিশ্বের লাখ লাখ মানুষকে তার লেখা পড়তেই হবে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তাঁর দুর্দান্ত অভিষেক অবতারণা হবে, যেখানে থাকছে চমক।’
ব্রিটেনের সবচেয়ে সমালোচিত প্রধানমন্ত্রীদের একজন বরিস জনসন। গত ৯ জুন এক বিবৃতি দিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন জনসন। এর আগে পার্টিগেইট কেলেঙ্কারির কারণে গেল বছর প্রধানমন্ত্রিত্বও ছাড়তে হয়েছিল তাকে।
এর পরও ব্যস্ততা কমেনি জনসনের। প্রধানমন্ত্রিত্ব হারানোর পর বিশ্বজুড়ে বক্তব্য দিয়েও তিনি লাখ লাখ পাউন্ড কামিয়েছেন বলেই ধারণা করা হয়।
নানান ‘কেলেঙ্কারির’ জনক জনসনের ক্যারিয়ার শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। টাইমসে কাজ করার সময় একজনের নামে মনগড়া এক বিবৃতি দেওয়ার কারণে পত্রিকাটি তাঁকে বহিষ্কারও করেছিল। ডেইলি টেলিগ্রাফের ব্রাসেলস সংবাদদাতা হিসেবে কাজ করতে গিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
একসময় রাজনীতি আর সাংবাদিকতা একসঙ্গে চালিয়েছিলেন তিনি। সংসদ সদস্য এবং স্পেক্টেটর ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব একসঙ্গে সামলেছিলেন জনসন, প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ডেইলি টেলিগ্রাফে নিয়মিত কলামও লিখেছেন।
প্রধানমন্ত্রী হওয়ার আগে টেলিগ্রাফেরই এক কলামে তিনি বলেছিলেন, বোরকা পরা মুসলিম নারীদের দেখলে তার ডাকবাক্স বা ব্যাংক ডাকাতদের মতো লাগে। এই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে ইসলামোফোবিয়ার অভিযোগও ওঠে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে