ঢাকা: কর্মীদের ওপর নজরদারির জন্য গোয়েন্দা লাগানোর দায়ে মোটা অঙ্কের জরিমানা গুনছে সুইডিশ ফার্নিচার চেইন আইকিয়া। ফ্রান্সের একটি আদালত কোম্পানিটিকে ১০ লাখ ইউরো বা ১২ লাখ ডলার জরিমানার নির্দেশ দিয়েছে।
সেই সঙ্গে আইকিয়ার ফ্রান্স শাখার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যঁ লুই বেলোতকে দুই বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি এবং ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
আইকিয়ার এই ফরাসি শাখাটিতে কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য বেসরকারি গোয়েন্দা সংস্থা এবং পুলিশ কর্মকর্তাদের ব্যবহার করা হয়েছে। ২০২১ সালে প্রথম এই ঘটনার তথ্য–প্রমাণ প্রকাশ্যে আসে।
বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে চারজন ব্যবস্থাপককে বরখাস্ত করেছে আইকিয়া। পাশাপাশি কোম্পানির জন্য একটি নতুন আচরণবিধিও প্রণয়ন করা হয়েছে।
ফ্রান্সের ভার্সাই কোর্টে অভিযুক্তদের তালিকায় থাকা ১৫ ব্যক্তির মধ্যে কয়েকজন শীর্ষ নির্বাহী ও সাবেক স্টোর ম্যানেজার রয়েছেন। গোপনীয় তথ্য হস্তান্তর করার জন্য চার পুলিশ কর্মকর্তাও বিচারের মুখোমুখি হয়েছেন।
এই নজরদারি ব্যবস্থাটি চাকরি প্রত্যাশীদের যাচাই করার এবং কর্মীদের ওপর নজরদারির জন্য ব্যবহার করতেন স্টোর ম্যানেজাররা।
আদালতের নথির বরাত দিয়ে বার্তা সংস্থার এএফপির খবরে বলা হয়েছে, বেসরকারি গোয়েন্দা সংস্থার পেছনে আইকিয়ার বার্ষিক বিল ৬ লাখ ছড়িয়ে গিয়েছিল।
মামলার অভিযোগের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সংস্থার সাবেক ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তা গোয়েন্দা লাগিয়ে জানার চেষ্টা করছিলেন, কোনো কর্মী কীভাবে একটি নতুন বিএমডব্লিউ ব্যবহার করার সক্ষমতা অর্জন করে, বোর্দোসের একজন কর্মচারী কেন ‘হঠাৎ করে প্রতিবাদী হয়ে উঠলেন’ সেটিও অনুসন্ধান করেছেন তিনি।
জ্যঁ ফ্রাঁসোয়া প্যারিস নামে ওই নির্বাহী কর্মকর্তাকে ১৮ মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি এবং ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
২০০৯-২০১২ সালের মধ্যে আইকিয়া ফ্রান্সের কর্মীদের ওপর নজরদারির এই ঘটনা প্রথমে সাংবাদিকেরা প্রকাশ করেন। এরপর ট্রেড ইউনিয়ন আইনি পদক্ষেপ নেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পামেলা তাবার্দেল জানিয়েছেন, এই অবৈধ নজরদারির আওতায় ছিলেন প্রায় ৪০০ কর্মী।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪০ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে