শীতের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকে থাকতে মিত্র দেশগুলোকে অস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসন শুরুর পর গতকাল বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদর দপ্তরে প্রথমবারের মতো সফরে গিয়ে জেলেনস্কি এই আহ্বান জানান।
জোটের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের আগে ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ ও জেলেনস্কি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় জেলেনস্কি বলেন, ‘আগামী শীতে কীভাবে বেঁচে থাকা যায়, তা আমাদের জন্য বড় বিষয়। এ জন্যই আমি আজ এখানে।’
ইসরায়েলে হামাসের হামলার পর ইউক্রেনের প্রধান মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির প্রতি মনোযোগ কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করেছিলেন ভলোদিমির জেলেনস্কি।
এই আশঙ্কা থেকে বিমান প্রতিরক্ষা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের জন্য যুক্তরাষ্ট্রের কাছে একটি আবেদন করেছিলেন তিনি।
রাশিয়ার শীতকালীন আক্রমণ থেকে ইউক্রেনকে সাহায্য করার জন্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রসহ কিয়েভের জন্য ২০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন ডিভেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। তিনি বলেন, যত দিন ইউক্রেনের প্রয়োজন, তত দিন দেশটির পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি শাটডাউন এড়াতে স্বল্পমেয়াদি তহবিল জোগানের সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ মুহূর্তে গিয়ে ফেডারেল শাটডাউন এড়ায় যুক্তরাষ্ট্র সরকার। এতে ইউক্রেনকে সহায়তার বিষয়টি বাদ পড়েছিল। এরপর ওয়াশিংটনের পক্ষ থেকে অস্ত্রসহায়তার এই ঘোষণা এলো।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে