ব্রিটেনে করোনাভাইরাস মহামারি চলাকালে নিয়ম ভঙ্গ করে একটি পার্টিতে যোগ দেওয়ায় ‘সর্বান্তকরণে’ ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার ব্রিটিশ হাউস অব কমনসে দেওয়া এক ভাষণে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। তবে বিরোধীরা তাঁর এই ক্ষমা চাওয়ার বিষয়টিকে তামাশা বলে আখ্যা দিয়েছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাসভবনে হওয়া ওই পার্টিতে যোগ দেওয়ার জন্য বরিস জনসন ক্ষমা চাইলেও এবারও নিজের সপক্ষে সাফাই গেয়েছেন যে—তিনি জেনেশুনে নিয়ম ভঙ্গ করেননি এবং পার্লামেন্টকে এই বিষয়ে ভুল তথ্য দেননি। জনসন এই বিষয়ে তাঁর পদত্যাগের দাবিকে আবারও নাকচ করে দিয়েছেন।
‘পার্টিগেট’ কেলেঙ্কারি নামে পরিচিত এই ঘটনা ফাঁস হওয়ার পর হয়েছিল জনসনের দল কনজারভেটিভ পার্টির বিরোধী রাজনীতিবিদেরা এমনকি তাঁর দলেরই অনেকেই তাঁর পদত্যাগ দাবি করেন। সর্বশেষ, গত সপ্তাহে, ২০২০ সালের জুনে ১০ ডাউনিং স্ট্রিটে নিজের জন্মদিনের সারপ্রাইজ পার্টিতে যোগদানের জন্য বরিস জনসনকে ৫০ ব্রিটিশ পাউন্ড অর্থাৎ ৬৫ ডলার জরিমানা করা হয়েছে। এর ফলে, প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আইন ভঙ্গ করার অপরাধে জরিমানা গুনলেন তিনি।
এদিকে, বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার জনসনের ক্ষমা প্রার্থনাকে ‘তামাশা’ বলে উল্লেখ করেছেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে