যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ডেলটাক্রনে আক্রান্ত বেশ কয়েকজন রোগী শনাক্ত করা হয়েছে। করোনার হাইব্রিড এই ধরন ডেলটা ও ওমিক্রনের সংযুক্তিতে তৈরি হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দ্য ইউকে সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এই ধরন কতটুকু সংক্রামক এবং এর উপসর্গ কেমন গুরুতর তা যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়নি।
ডেলটা ও ওমিক্রনে পুরো বিশ্বে করোনার সংক্রমণ বেড়ে যায়। গত বছরের শেষে ডেলটাক্রন প্রথম সাইপ্রাসে শনাক্ত হয়। ইউনিভার্সিটি অব সাইপ্রাসের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক লিওনদিওস কসত্রিকিস করোনাভাইরাসের নতুন এই ধরনের নাম দেন ‘ডেলটাক্রন’। কারণ এর ডেল্টার মতো জিনবিন্যাসে ওমিক্রনের মতো জিনগত বৈশিষ্ট্যও আছে।
করোনাভাইরাসের নতুন এই ধরনে সংক্রমিত হয়েছেন এমন ২৫ জনকে পরীক্ষা চালিয়ে শনাক্ত করেন কসত্রিকিস ও তার দল।
নভেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনাভাইরাসের ওমিক্রন ধরন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৭ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে