মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার দুনিয়ায় সন্দেহজনক তৎপরতা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালানোর অভিযোগে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার জবাবে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ ঘোষণা দেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিককে রাশিয়া ছেড়ে যেতে বলা হয়েছে ।
গত ১৩ এপ্রিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘গঠনমূলক’ ফোনালাপের সময় বাইডেন এই নিষেধাজ্ঞার বিষয়ে পুতিনকে সতর্ক করেছিলেন।
এ নিয়ে একটি বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের এ সুবুদ্ধি প্রদর্শন করার সময় এখন এসেছে যে এবং মুখোমুখি লড়াই থেকে নিজেদের ফিয়ে নেওয়ার। এমনটি না হলে মার্কিনিদের ওপর একাধিক বেদনাদায়ক সিদ্ধান্ত প্রয়োগ করা হবে।
এর আগে মার্কিন হোয়াইট হাউস থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, ‘রাশিয়ার ক্ষতিকর বৈদেশিক কর্মকাণ্ড’ প্রতিরোধ করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, গত বছরের বিস্তৃত ‘সোলারউইন্ড’ হ্যাকিংয়ের পেছনে রুশ গোয়েন্দাদের হাত ছিল। যুক্তরাষ্ট্রে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগও রয়েছে মস্কোর বিরুদ্ধে।
এসব অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলেছে, তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৮ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে