
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে পার্লামেন্ট তথা বুন্দেসট্যাগের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রোববার। বিভিন্ন জরিপ থেকে দেখা গেছে, ফ্রেডরিখ মের্ৎসের নেতৃত্বে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন ইন ব্যাভারিয়ার (সিএসইউ) জোটের জয়ের সম্ভাবনাই বেশি। তবে মার্কিন ধনকুবের ইলন মাস্ক সমর্থিত কট্টর ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) দ্রুত উত্থান লক্ষ্য করা যাচ্ছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইউরোপের বৃহত্তম অর্থনীতি রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা অবস্থানকে নড়বড়ে করে তুলেছেন। ট্রাম্পের সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের হুমকি জার্মান অর্থনীতির সংকট আরও গভীর করেছে, যা গত দুই বছর ধরে মন্দায় রয়েছে।
মিউনিখে এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ফ্রেডরিখ মের্ৎস রক্ষণশীলদের বিজয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ‘আগামীকাল (আজ রোববার) আমরা নির্বাচন জিতব, আর তারপর এই সরকারের দুঃস্বপ্নের অবসান হবে।’ এ সময় তিনি আশ্বাস দেন, সংকটময় সময়ে তিনি ইউরোপে ‘এক শক্তিশালী কণ্ঠস্বর’ হয়ে থাকবেন।
নির্বাচনী প্রচারে নিরাপত্তা উদ্বেগ ও সামাজিক বিভাজন বড় ভূমিকা পালন করেছে। বিশেষ করে, সাম্প্রতিক একাধিক সহিংস হামলার পর এই বিষয়টি আরও আলোচনায় এসেছে। এর মধ্যে শুক্রবার বার্লিনের হলোকাস্ট স্মৃতিসৌধে ছুরিকাঘাতের ঘটনাও রয়েছে। অনুমান করা হচ্ছে, ইহুদি বিদ্বেষ থেকে এই হামলার সূত্রপাত।
এসব ঘটনায় অভিবাসন ও নিরাপত্তা নীতির প্রতি জনগণের ক্ষোভ বেড়েছে, যার ফলে এএফডির জনপ্রিয়তা ২০ শতাংশে পৌঁছেছে। সমর্থনের হার বিচারে দলটির অবস্থান রক্ষণশীলদের পরেই। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে এএফডি সমর্থন পেয়েছে। যার মধ্যে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অন্যতম।
বার্লিনে এএফডির এক সমাবেশে দলের সমর্থক জুলিয়ান আদরাট আশাবাদ প্রকাশ করে বলেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী, আর ফলাফল যেমনই হোক না কেন, আমাদের সামনে আরও উন্নতির সুযোগ আছে।’
গত নভেম্বরে জার্মানির বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি জোট ভেঙে যাওয়ায় এই নির্বাচন নির্ধারিত সময়ের ৬ মাস আগেই অনুষ্ঠিত হচ্ছে। শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির মাত্র ১৫ শতাংশ সমর্থনে আছে।
এদিকে, মের্ৎস এএফডির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তবে সরকার গঠনের জন্য তিনি সোশ্যাল ডেমোক্র্যাট বা গ্রিন পার্টির সঙ্গে জোট করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, ‘বামপন্থার অবসান হয়েছে...জার্মানিতে আর কোনো বামপন্থী সংখ্যাগরিষ্ঠতা নেই, আর বামপন্থী রাজনীতিও আর নেই।’
তিনি অভিবাসন কঠোর করার, কল্যাণ ভাতা কমানোর এবং ইউরোপীয় ইউনিয়নে জার্মানির প্রভাব পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি বলেন, ‘ইউরোপকে আবার শক্তিশালী হতে হবে এবং জার্মানিকে ইউরোপীয় ইউনিয়নে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩৭ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে