লকডাউনের আইন অমান্য করে পার্টি করায় জরিমানার মুখে পড়ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও চ্যান্সেলর রিশি সুনাক। বরিসের স্ত্রী ক্যারি জনসনকেও জরিমানা গুনতে হবে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এরই মধ্যে তিনজনের কাছে জরিমানার নোটিশ পৌঁছে গেছে।
জনসন ও সুনাকের মুখপাত্র জানিয়েছেন, কোন ইভেন্টের জন্য জরিমানা করা হয়েছে সেটি জানানো হয়নি।
লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন বলেছেন, বরিস জনসন ও রিশি সুনাককে অবশ্যই পদত্যাগ করতে হবে।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। তখন দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ নতুন নয়। ২০২০ সালে তিনি ১০ ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করেছেন বলে অভিযোগ আছে জনসনের বিরুদ্ধে।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
২৮ মিনিট আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪ ঘণ্টা আগে